অনেক তো হলো সোম তোর্সা, রাতুল শ্রী, মিঠি রোহিত এবার শেষ ক’দিন শুধুই সিধাই মোমেন্ট দেখতে চান ভক্তরা

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়াল (Bengali Mega Serial) টিআরপি তালিকাতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে। টিআরপি কমে যাওয়ার কারণে একসময়ের বেঙ্গল টপার এই সিরিয়ালটির স্লট বদলে দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত স্লটেও মিঠাই ম্যাজিক অপ্রতিরোধ্য। একসময় ‘নবাব নন্দিনী’কে হারিয়ে এখন ‘বালি ঝড়’কেও টেক্কা দিয়ে টিয়ারপির শীর্ষে উঠেছে মিঠাই।
মিঠাই এর গল্প এবার ধীরে ধীরে অন্তিম পর্বের দিকে এগোচ্ছে। আর খুব বেশি দিন নেই এই সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে। এই খবরে সোশ্যাল মিডিয়া রীতিমত তোলপাড় হয়ে উঠেছে। কারণ দুই বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই সিরিয়ালটি এখনও দর্শকদের অতি পছন্দের একটি সিরিয়াল। তাই তারা চান না সিরিয়ালটি বন্ধ হয়ে যাক।
যবে থেকে মিঠাইয়ের শেষ হওয়ার গুঞ্জন শুরু হয়েছে তবে থেকেই চলে আসছে একের পর এক ঝঞ্ঝাট। মিঠাইয়ের স্মৃতি ধীরে ধীরে ফিরছে এমন সময়ই প্রথমে শ্রী ও রাতুলের মাঝে রাতুলের স্টুডেন্টের আগমন। সেই ঝামেলা মিটতে না মিটতেই সোম আর তোর্সার জীবনে সঙ্গীতার আসা অবশেষে সব মিটে গেলেও মিঠাইয়ের সব সত্যি জেনে গিয়ে বাড়ি থেকে চলে যাওয়া। একের পর এক চলতেই থাকছে।
সবার সমস্যার সমাধান করতে করতে সিধাই জুটির মধ্যেকার কেমিস্ট্রি কোথাও যেন হারিয়ে গিয়েছে বলে মনে করছেন দর্শকরা। এই মুহূর্তে চলছে মিঠি আর রোহিতের বিয়ে। সেই বিয়ে দেওয়ার জন্য আরেক কান্ড চলছে হল্লা পার্টির। রোহিতের মাকে রাজি করানো থেকে শুরু করে মিঠির বাবাকে বোঝানো সবকিছু সামলাতে হচ্ছে মিঠাইকেই।
এই সমস্ত কিছুর মাঝে মিঠাই আর সিদ্ধান্তের কোন গল্পই দেখতে পাচ্ছেনা দর্শকরা। যে সিধাই মোমেন্ট এর জন্য প্রথম থেকে বেশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল মিঠাই সেই মোমেন্টই সেভাবে ধরা দিচ্ছে না টেলিভিশনের পর্দায়। এদিন মিঠির বিয়েতে হৃদয় জুটিকে পাশাপাশি দেখে সেই পুরনো স্বাদ উপভোগ করছিলেন দর্শকরা। আর এই স্বাদই মিঠাই ধারাবাহিকের অন্তিম কয়েকটি পর্ব জুড়ে দেখতে চান ভক্তরা। কি চান তো আপনারা? তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানান কমেন্ট বক্সে।

