আসতে চলেছে নতুন ধারাবাহিক ফুলকি! নতুন অভিনেত্রীর সঙ্গে মুখের হুবহু মিল রয়েছে দীপান্বিতার! তবে কি কোন সম্পর্ক রয়েছে তাদের?

সম্প্রতি টেলিভিশনের পর্দায় সামনে এল ‘ফুলকি’র ফার্স্ট লুক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলবে নবাগতা অভিনেত্রীর। বিপরীতে সোমরাজ মাইতি। মূলত বক্সিংকে কেন্দ্র করেই এই ধারাবাহিক। মেয়েরাও যে কিছু কম যায় না সেটাই তুলে ধরা হবে এই ধারাবাহিকের। প্রথম লুকে বাজিমাত করতে পারল কি ফুলকি?

প্রমোতে দেখা গেছিল একটি মাঠ যেখানে দেখা গিয়েছিল হাতে গ্লাভস পরে দাঁড়িয়ে আছে নায়ক মাঠে। গল্পের নায়িকা মেয়ে হয়ে বক্সিংয়ে টক্কর দেয় ছেলেদের। কিন্তু কিছুতেই তার নাম নেওয়া হচ্ছে না কারণ তাকে দেখতে খুবই দুর্বল লাগছে, অন্যদিকে তার রয়েছে হাঁপানির সমস্যা। ওই মাঠে থাকা একজন মহিলা তাকে বক্সিং ছেড়ে গুলি চামচে নাম লেখাতে বলে। এদিকে নায়িকাও নাছোড়বান্দা কারণ প্রাইজ মানি ১০ হাজার টাকার জন্য অংশ নেয় এলাকার বক্সিং কম্পিটিশনে। যাতে সেই টাকা দিয়ে মায়ের ডায়ালিসিস করাতে পারে। অবশেষে রাজি না হওয়ায় সে রেগে একটি ইটের মধ্যে খালি হাতেই ঘুসি মারেন। যার ফলে ইটটা ভেঙে যায়। এটি দেখে অবাক সকলে।

এই ফুলকি ধারাবাহিকে নতুন এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে। নাম যদি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অভিনেতা হিসেবে দেখা মিলবে সোমরাজ মাইতির। বক্সিংকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সোমরাজ একজন বক্সিং প্লেয়ারের চরিত্রে অভিনয় করবেন।

ফুলকি চরিত্রের অভিনেত্রীর নাম দেবযানী মন্ডল। এটি তার ডেবিউ ধারাবাহিক। এর আগে কোন ধারাবাহিকে অভিনয় করেননি তিনি। তবে কিছু মিউজিক ভিডিও এবং ছোট গল্পে কাজ করেছেন। দেবযানি মন্ডলের আসল বাড়ি মুর্শিদাবাদের কিন্তু তিনি থাকেন কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছেন তিনি। তার বয়স জানা যাচ্ছে ১৯। প্রথম থেকেই মডেলিং এর সাথে যুক্ত তিনি। বরাবরই চাইতেন অভিনয় জগতে আসতে। আর তারই সুযোগ করে দিয়েছে ফুলকি।

 

View this post on Instagram

 

A post shared by Dipanwita Rakshit (@dipanwitarakshit)

দেবযানীর প্রথম প্রমো প্রকাশ পাবার পর দর্শকরা তার মুখের সাথে দীপান্বিতা রক্ষিতের অনেকটা মিল পায়। দীপান্বিতা রক্ষিত হলেন আরো একটি জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্র খুকুমণি। মুখের অনেক মিল থাকার দরুন সবাই দেবযানীকে দীপান্বিতার বোন ভাবে। কিন্তু আদতে খুকুমণির সাথে দেবযানীর কোনরকম সম্পর্ক নেই। সাজগোজ করতে ঘোরাফেরা করতে দীপান্বিতা খুব ভালো লাগে, বর্তমানে তিনি নিজেকে সিঙ্গেল বলেই পরিচয় দিয়েছেন।

Back to top button