জানা গেল ‘মিঠাই’য়ের শেষ সম্প্রচারের দিন, খবর সামনে আসতেই বেজায় মন খারাপ ভক্তদের! কবে থেকে আসছে ‘ফুলকি’? দেখে নিন এক ঝলকে

বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেল থেকে শুরু করে সব কটি চ্যানেলেই এখন একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক যার জন্য শেষ হয়ে যাচ্ছে সব পুরনো ধারাবাহিকগুলি। আর সেই জন্যই ভক্তরা মন খারাপ করে বসে রয়েছে কারণ তাদের প্রিয় ধারাবাহিক গুলি একের পর এক শেষ হয়ে যাচ্ছে। তবে সম্প্রতি যে ধারাবাহিকের শেষের খবর সবচেয়ে বেশি মাথা চারা দিয়েছে সেটি হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই।

এক প্রকার দর্শকরা প্রায় সকলেই নিশ্চিত যে চলতি মাসের শেষের দিকেই শেষ হয়ে যাবে মিঠাই। আর সেই জায়গায় জি বাংলা প্রোডাকশন তাদের নতুন ধারাবাহিকের প্রমো সামনে নিয়ে চলে এসেছে। এখনো পর্যন্ত নতুন ধারাবাহিকের সময় বা দিন কিছুই প্রকাশ করা হয়নি কিন্তু সকলেই আন্দাজ করছে যে এটি মিঠাই এর জায়গাতেই আসতে চলেছে।

অবশ্য অনেকের মত মিঠাইয়ের এখনো পর্যন্ত যে পরিমাণ টিআরপি রয়েছে বা প্রতি সপ্তাহে যেভাবে স্লট লিড করে যাচ্ছে তাতে জি বাংলা চাইলেই আরো কিছুদিন মিঠাইকে চালাতে পারতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জি প্রোডাকশনের নতুন ধারাবাহিক ফুলকিকে অন্য কোন ধারাবাহিকের জায়গায় দিতে হবে যেটি জি বাংলা প্রোডাকশনেরই ধারাবাহিক।

এই মুহূর্তে জি বাংলা প্রোডাকশনের তিনটি ধারাবাহিক জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে। যার মধ্যে একটি হল মিঠাই এবং অন্য দুটি হল খেলনা বাড়ি ও নিম ফুলের মধু। মিঠাই ছাড়া আর দুটি ধারাবাহিকের টিআরপিতে পয়েন্ট এখন অত্যন্ত ভালো। তাই এই দুটি ধারাবাহিককে তো জি বাংলা প্রোডাকশন শেষ করবে না। তাই বোঝাই যাচ্ছে মিঠাইকেই শেষ করা হবে।

মিঠাই এর গল্প দিনে দিনে যেদিকে এগোচ্ছে তাতে দেখে মনে হচ্ছে প্রায় শেষের দিকে। আর কিছুই সেভাবে গল্পতে বেঁচে নেই। তাই যতদূর খবর পাওয়া যাচ্ছে চলতি মাসে আর কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে মিঠাইয়ের শুটিং। আর শেষ ৩০শে এপ্রিল সম্প্রচারিত হবে এই ধারাবাহিক টিভির পর্দায়। বলাই বাহুল্য মিঠাই ধারাবাহিক জি বাংলার পর্দার এই মুহূর্তে সবচেয়ে বড় জনপ্রিয়তা অর্জন করা একটি ধারাবাহিক। যেটি শুরুর প্রথম থেকেই দর্শকমহল থেকে অগাধ ভালোবাসা পেয়ে এসেছে। মিঠাই শেষ হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই ভক্তরা কষ্ট পাচ্ছে কিন্তু যেটা শুরু রয়েছে তার তো শেষ হবেই। এবার শুধু দেখার আর কতদিন টিভির পর্দায় ভক্তরা তাদের প্রিয় সিরিয়ালকে দেখতে পায়।

Back to top button