পোখরাজের মায়ের অদ্ভুত চরিত্র! রাধিকা, রঞ্জাবতী কোন বউই পছন্দ না! নিজের ছেলের ক্ষতি করলো যারা তাদের হয়ে কথা বলছে, ক্ষেপে লাল দর্শক

এক্কা দোক্কা, স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হওয়া সত্ত্বেও এই ধারাবাহিক নিয়ে বেশ কিছু কটাক্ষ শোনা গিয়েছে। আর তার কারণ নতুন চরিত্র ডক্টর অনির্বাণ গুহের এন্ট্রি। বাংলা ধারাবাহিকের দর্শকেরা জানবেন সোনামনি এবং অভিনেতা প্রতীকের জুটি ঠিক কতটা জনপ্রিয় দর্শক মহলে। কিন্তু ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে পোখরাজ এবং রাধিকা এই জুটির একটি ফ্যান বেস তৈরি হয়েছিল। ফলে অন্য একজন নায়কের এন্ট্রি করিয়ে ধারাবাহিকের নায়ককে রীতিমত সরিয়ে দেওয়া পছন্দ হয়নি দর্শকের।

ধারাবাহিকের দর্শকেরা জানবেন ‘সাহেবের চিঠি’র পর ‘এক্কাদোক্কা’তে ডাক্তার অনির্বাণ গুহের চরিত্রে এন্ট্রি হয়েছে অভিনেতা প্রতীক সেনের। অন্যদিকে এসেছে আরো একটি চরিত্র রঞ্জাবতী। যার সাথে বিয়ে দেখানো হয়েছে পোখরাজের। বলা চলে যে রাধিকাকে জোর কদমে টেক্কা দিচ্ছে এই রঞ্জা চরিত্র। সব দিক থেকেই রীতিমত রাধিকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে রঞ্জা।

যদিও এই পুরনো জুটি নিয়ে ভীষণ মাতামাতি হলেও দর্শকের একাংশ এখন মেতে রয়েছেন নতুন জুটি নিয়ে। রঞ্জাবতী এবং পোখরাজের জুটিও মনে ধরেছে অনেকের। একজন যেমন লিখেছেন, ‘প্রথম দিনই জুটিটা আমার নজর কেড়েছিল এখন খুব ভালো লাগছে। রঞ্জাবতী ভালো মনের মেয়ে পরে কষ্ট পেলে খারাপ লাগবে। তবে ভাগ্য খারাপ পোখরাজ কখনই ওর হবেনা’। এবার শুধু এটাই দেখার যে এক্কাদোক্কাতে সম্পর্কের এই নতুন সমীকরণের ফলে কী কী হতে চলেছে।

কিন্তু দর্শকদের পছন্দ হলে কি হবে? ঘরের বউ এখনো মন জয় করে উঠতে পারেনি শাশুড়ি মায়ের। কোখরাজের মা পোখরাজের কোন বউকেই মেনে নিতে পারেননি। তা তার ব্যবহার থেকেই স্পষ্ট বোঝা যায়। যখন রাধিকা ছিল তখনও নানা বিষয় খুঁটিনাটি নিয়ে তার সঙ্গে বিবাদে জড়িয়ে থাকতেন কোকড়াজের মা। বর্তমানে রঞ্জাবতী আসার পরেও সেই দৃশ্যের একটুও বদল ঘটেনি।

ভক্তরা পোখরাজের মাকে হিপোক্রিট বলতেও দ্বিধাবোধ করেননি। আর বলবে নাই বা কেন যখন সবাই বুঝে যাচ্ছে যে তার দেওররা ক্ষতি করার চেষ্টা করে চলেছে পোখরাজের তখনও তিনি চোখ কান বন্ধ করে সাপোর্ট করে যাচ্ছেন তার দেওরদের। রাধিকার মত রঞ্জাবতী কেউ মোটে পছন্দ করতে পারেন না পোখরাজের মা। তার এমন ব্যবহারে বড় বিরক্ত দর্শক মহল।

Back to top button