আবার শুরু হল গুড্ডি অনুজের ন্যাকামী! অনুজকে চরিত্রহীন বলাতে যুধাজিতের উপর রেগে গেল গুড্ডি! গুড্ডির কথায় বিরক্ত দর্শক

বাংলা ধারাবাহিক গুলির মধ্যে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা যে ধারাবাহিককে নিয়ে হয় তাহলে স্টার জলসার গুড্ডি। প্রথম থেকেই কখনো ত্রিকোণ প্রেম, কখনো পরকীয়ার গল্প তুলে ধরা হয়েছিল ধারাবাহিকে যার কারণে প্রায় চর্চা হতো এই ধারাবাহিক নিয়ে। বারবার বিভিন্ন বিষয়ে হাসির খোরাক হয়েছে এই ধারাবাহিক।

এমনকি ধারাবাহিকের লেখিকা এবং অভিনেতা অভিনেত্রীরাও উঠে আসতেন সেই চর্চায়। ধারাবাহিকে তো আমরা বরাবরই দেখেছি অনুজকে নিয়ে গুড্ডি এবং শিরিনের মধ্যে টানাটানি চলে। কিন্তু অনুজ গুড্ডির দিকেই সব সময় ঝুকে ছিল। অন্যদিকে যুধাজিৎ এর সঙ্গে গুড্ডি পড়ে বিয়ে করলেও অনুজ তাকে ভুলতে পারছে না।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে, অনুজ এবং শিরিনের ছেলে পুবলুকে নিজের কাছে রাখা নিয়ে যুধাজিৎ এবং তাঁর মায়ের সঙ্গে গুড্ডির ঝামেলা চলছে। পুবলুকে তাঁর কাছে রেখে নিয়েই চলছে অশান্তি। আর ধারাবাহিকের এই গল্প দেখে তো বিরক্ত দর্শকেরা। আর তাই দর্শকদের কাছে ‘অত্যন্ত নোংরা’ ধারাবাহিকে পরিণত হয়েছে গুড্ডি।

সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, ‘গুড্ডির এমন কর্মকাণ্ডের পরও যে মেয়েগুলা এখনো গুড্ডিকে সাপোর্ট করছে তাদের প্রত্যেকের কপালে গুড্ডির মতো একটা সতীন জুটুক। আর যে ছেলেগুলা সাপোর্ট করছে তাদের প্রত্যেকের কপালে গুড্ডির মতো বউ জুটুক।’

এই বিচ্ছিরি প্লটে বিরক্তি প্রকাশ করে এক নেটিজেন বললেন – ‘যুধাজিৎ অনুজকে “চরিত্র হীন বলেছে, একবার শিরিনকে ঘরে রেখে গুড্ডির সাথে সম্পর্ক রেখে গেছে আবার গুড্ডিকে বিয়ে করে শিরিনের সাথে সম্পর্ক রেখে গেছে। আর গুড্ডির জবাব অনুজের জীবন শুধু এই দুজনের মধ্যেই আবর্তিত হয়েছে, যদি চরিত্র হীন হত তাহলে আরও মেয়ের নাম জড়িয়ে যেত তাকে চরিত্র হীন বলা যাবে না তাই। কি চিন্তা ভাবনা ভাই মানে স্ত্রী রেখে, একজনের সাথে সম্পর্ক রাখলে চরিত্র খারাপ হয়ে যাবে না এ কেমন বিচার?’

Back to top button