“পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, চাঁদে মানুষের বসবাস শুরু হবে কিন্তু এই সূর্য-দীপার ভুল বোঝাবুঝির অবসান আর মিশকার পর্দা ফাঁস হবে না!” একই ট্র্যাক আর ভালো লাগছে না ‘অনুরাগের ছোঁয়া’ মত দর্শকের

মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে। তার সমস্ত জারিজুরি ফাঁস করে ফের কাছাকাছি হওয়ার মুখে সূর্য আর দীপা। কিন্তু তারা কি সত্যি কাছে আসবে আবার? এতদিন ধরে কেবল এটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে হওয়া কাণ্ডকারখানায়। সব কার সাথে চলেছে কিন্তু কবে যে সেটা হবে তার কোন নাম বন্ধ নেই ধারাবাহীকে।

বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।

mishka dipa surjo anurager chowa serial

গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। ফাঁস হোক মিশকার সব শয়তানি। কিন্তু সেটা হয়ে আর উঠছে না। সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। দীপা জানে না সোনা তার মেয়ে আর ওদিকে সূর্য জানে না সোনা রূপা দুজনেই তার মেয়ে। এবার সেই সব সত্যি প্রকাশ্যে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

আপাতত দীপার ভুল ধারণা ভেঙেছে। সে জেনেছে মিশকা সূর্যর স্ত্রী নয়। আর তার ষড়যন্ত্রের জন্যই যে তারা এতদিন আলাদা ছিল সেটাও এবার জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। সূর্যও জানবে দুই মেয়ে তার নিজেরই সন্তান। আর বলাই বাহুল্য সবটা প্রকাশ্যে আসার পর দীপাকে বাড়ি নিয়ে যাবে সূর্য। কিন্তু মিশকা কি চুপ থাকার পাত্রী? তখন কি সে চুপ থাকবে?

পৃথিবী সুন্দর সবাই মিশকার শয়তানি ধরে ফেললেও সূর্যর কাছে কখনোই তা ধরা পড়ছে না। চোখের সামনে দেখেও যেন অন্ধ হয়ে গেছে সূর্য। সেই আট বছর আগে থেকে শুরু হওয়া, ভুল বোঝাবুঝি এখনো চলছে তো চলছেই। সূর্য দিপার মিল হওয়ার আশা, এবার প্রায় ছাড়তে বসেছেন দর্শকরা। এই প্রসঙ্গে এক ভক্ত মন্তব্য করেছেন – ‘ পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, চাঁদে মানুষের বসবাস শুরু হবে। হয়তো একদিন অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েও হয়ে যাবে, কিন্তু এই সূর্য-দ্বীপার ভুল বুঝাবুঝির অবসান আর মিশকার পর্দা ফাঁস হবেনা। ‘

Back to top button