প্রত্যেকদিন দর্শকদের মুগ্ধ করছে অনুরাগের ছোঁয়ার সোনা! এই বয়সে এমন অভিব্যক্তি এমন সুন্দর অভিনয় সত্যই অকল্পনীয়! দর্শকদের চোখের মনি এখন এই ক্ষুদে শিল্পী

বাঙালি দর্শকদের কাছে ষ্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়াল বর্তমানে ব্যাপক জনপ্রিয়। সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকাতেও প্রতিবার বেঙ্গল টপার হতে দেখা যাচ্ছে ধারাবাহিকটিকে। অবশ্য হবে নাই বা কেন! সুর-দীপা ছাড়াও দুই বোন সোনা-রুপার অভিনয় মন কেড়ে নিয়েছে সকলের। তাদের মধ্যেকার সম্পর্কই যেন ইউএসপি হয়ে দাঁড়িয়েছে সিরিয়ালের।
সিরিয়ালে সোনা চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী মিশিতা রায়চৌধুরী (Misheeta Ray Chowdhury)। দীপার মেয়ে হলেও সোনা থাকে সূর্যর কাছে। দীপার আরেক মেয়ে রুপার থেকে সোনা একেবারে আলাদা। বুদ্ধিতে রুপার থেকে কিছুটা কম আর কথা বলতে গেলে আটকে আটকে যায়। রুপা সোনাকে হিংসেকুটি বলে ডাকে। তবে দুজনের মনের মিল কিন্তু নজর কারা।
ছোট হলেও সোনার চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে মিশিতা। জানলে অবাক হবেন সিরিয়ালের পাশাপাশি মডেলিংয়ের দিকেও বেশ আগ্রহী সে। ইতিমধ্যেই মডেলিং জগতে বেশ নাম রয়েছে তাঁর। আর সিরিয়ালের খলনায়িকা অর্থই ‘মিশকা’ নামটাই তাঁর ডাক নাম। পর্দায় সোনার গায়ের রং অনেকটাই চাপা দেখানো হয়, তবে বাস্তবে কিন্তু দারুন ফর্সা ও কিউট দেখতে মিশিতাকে।

সম্প্রতি নিজের অভিনয়ের দৌলতে সেরা শিশু অভিনেত্রীর পুরস্কারে পুরস্কৃত হয়েছে মিশিতা। বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের (Bengal Achievers Award) মঞ্চে টলি অভিনেত্রী সোহিনী সরকারের হাত থেকে এই পুরস্কার পেয়েছে। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। স্বাভাবিকভাবেই মেয়ের সাফল্য নিয়ে খুশি বাবা মা। তেমনি দর্শকেরাও প্রশংসা করেছেন মিশিতার অভিনয়ের।
এই প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করেন- ‘এই বাচ্চাটার অভিনয় যত দেখি ততো মুগ্ধ হয়ে যাই। কী দারুণ অভিনয় করছে সোনাবুড়ি ওর কান্নার অভিনয় ১০০% ন্যাচেরাল। আর কী সুন্দর ডায়লগ বলে। ৫ বছরের বাচ্চারা সাধারনত যেভাবে কথা বলে, সোনা ঠিক সেভাবেই কথা বলে। সাধারনত ৫ বছরের বাচ্চারা ফ্লুএন্টলি কথা বলতে পারে না, তারা একটু থেমে থেমে,একটা শব্দ দুই-তিনবার রিপিট করে, কথা বলতে বলতে ভুলে গিয়ে আবার মনে করে, তুতলে কথা বলে। সোনা ঠিক ৫ বছরের বাচ্চাদের মতো ন্যাচারাল কথা বলে। কিছু লোক যখন তাদের অভিনয় না জানা নায়িকাদের ডিফেন্ড করার জন্য বলে যে- বয়স কম প্রথম প্রজেক্ট অনেক ছোটো ইত্যাদি, তখন খালি এইসব শিশু শিল্পীগুলোর কথা ভাবি।’

