এতদিন পর নায়কের মত চরিত্র দেখালো স্বয়ম্ভূর! জগদ্ধাত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করে মন জিতে নিল দর্শকের

টলিপাড়ার টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিট দুই জুটি হল জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। চরিত্রের নামেই এরা জনপ্রিয়। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) তে দেখা যায় জুটি হিসেবে। জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallik)। আর স্বয়ম্ভুর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। দুজনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই কয়েকদিনে।

জগদ্ধাত্রী ধারাবাহিকের এই জুটি জনপ্রিয়তা পেলেও আলাদাভাবে নায়ক কে সেরকম পাত্তা দেয় না দর্শকরা। এমনিতেই বাংলার বেশিরভাগ ধারাবাহিক হয় মেয়ে কেন্দ্রিক। যারা নিয়মিত ধারাবাহিক দেখেন তারা এই বিষয়ে অবশ্যই অবগত থাকবেন। মেয়ে কেন্দ্রিক ধারাবাহিক হওয়ায় আলাদা করে নজর কারতে গেলে বিশেষ কিছু করে দেখাতে হয় নায়কদের।

তা না হলে তেমন একটা প্রাধান্য পাওয়া যায় না ভক্তদের মাঝে। জগদ্ধাত্রী ধারাবাহিত্যের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। গোটা ধারাবাহিক পরিচালিত হয় জগদ্ধাত্রী কীর্তিকলাপকে কেন্দ্র করে সেখানে নায়ক কেবলমাত্র একটি পার্শ্ব চরিত্র ছাড়া আর কিছুই নয়। তাকে নায়ক সুলভ কিছু করতেও দেখা যায়নি কখনো। তাই দর্শকরা স্বয়ম্ভুকে গল্পের নায়ক হিসেবে ঠিক মেনে নিতে পারেন না। তবে এই দিনের পর্ব দেখে স্বয়ম্ভুর উপর ফিদা দর্শক মহল।

জগদ্ধাত্রীর বর্তমান ট্র্যাক অনুযায়ী ধুমধাম করে বিয়ে হচ্ছে সাংভির। মেতে উঠেছে বাড়ির সকল সদস্য। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে করছে বিয়ের কাজ। আর এই বিয়েকে কেন্দ্র করেই ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। সেই দুর্ঘটনাকে সামাল দিচ্ছে জ্যস সান্যাল রূপে জগদ্ধাত্রী।

এই দিনের পর্বে জগদ্ধাত্রী ধারাবাহিকে নায়কের অ্যাকশন দেখে বেশ মজেছে দর্শকের মন। সয়ংভূকে এর আগে এতটা মনোগ্রাহী রূপে কখনোই দেখেননি দর্শক মহল। যেদিন দেখানো হয়, নিজের যথাসাধ্য দিয়ে জগদ্ধাত্রীকে সাহায্য করেছে সয়ংভূ। এতদিন মনে না হলেও এই দিনটাকে সত্যি ই একজন স্পেশাল ফোর্স পুলিশ অফিসারের মতোই লাগছিল। গুণ্ডাদের সঙ্গে মারপিট এর দৃশ্যটি একেবারে আসল মনে হচ্ছিল টেলিভিশনের পর্দায়। সয়ংভূর এই রূপ দেখে তার নায়ক সত্তাকে স্বীকার করলেন ভক্তরা।

Back to top button