নায়িকার থেকে বেশি মিষ্টি পার্শ্ব নায়িকা! তবে কি এবার রাধিকাকে মাত দেবে রঞ্জাবতী! ‘এক্কাদোক্কা’র নতুন চরিত্র নিয়ে হইচই শুরু সোশ্যাল মিডিয়াতে

বেশ কিছুদিন হলো টিআরপি বাড়াতেই ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকটিতে পার্শ্ব নায়িকা হিসেবে দেখা যাচ্ছে স্বপ্নীলা চক্রবর্তীকে। বর্তমানে দর্শকদের ভালো মতোই নজর কেড়েছেন এই অভিনেত্রী। গল্পে তার নাম রঞ্জাবতী। নামের মতন তাকে দেখতেও বেশ মিষ্টি। অল্প কিছুদিনের মধ্যেই নায়িকার থেকেও বেশি পছন্দের জায়গা করে নিয়েছে রঞ্জাবতী নামে চরিত্রটি।
বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। তবে কিছুদিন আগে থেকেই এই ধারাবাহিককে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। আসলে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক শেষের পর এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে প্রতীক সেন (Pratik Sen)। টেলিভিশন যাঁরা দেখেন তাঁরা জানেন বাঙালি দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের জুটি সোনামণি-প্রতীক। আর বাংলা টেলিভিশনের অন্যতম নায়ককে অন্য একটি ধারাবাহিকে ঢুকিয়ে সেই ধারাবাহিকের নায়ককে সাইড করার চেষ্টা মোটেও পছন্দ হচ্ছেনা দর্শকের।
স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিক এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। রাধিকা এবং পোখরাজ দুজনেরই জুটি প্রথম থেকেই বেশ প্রিয় ছিল দর্শকদের। ধারাবাহিকে পোখরাজের শ্বশুরবাড়ি তাদের সম্পর্কের বিরুদ্ধে ছিল। আর তার জেরেই পোখরাজ ও রাধিকার মধ্যে দূরত্ব তৈরী হয়।
প্রথমদিনেই রঞ্ঝা তার অভিনয়ের দ্বারা মুগ্ধ করেছেন দর্শকদের। সকল দর্শকদেরই তার অভিনয় বেশ ভালো লেগেছে। মেয়েটির বাবা ধারাবাহিকে কিডন্যাপারদের সাথে কাজ করে। এবার মেয়েটি গল্পের মোড় কোনদিকে নিয়ে যায়, তাই এবার দেখার।

পার্শ্ব নায়িকা হিসেবে রঞ্জাবতীর ধারাবাহিকে প্রবেশে পর গল্পের মুখ্য নায়িকা কে প্রায় ভুলতেই বসেছে দর্শক। তবে কি এবার পছন্দের তালিকা থেকে ছিটকে যাবেন মুখ্য নায়িকা। ভক্তদের মতে রঞ্জাবতী প্রধান নায়িকার থেকে অনেক বেশি মিষ্টি অনেক বেশি সুন্দরী আর তার অভিনয়ও অসাধারণ। সেই তুলনায় রাধিকা দেখতে অনেক বেশি রুক্ষ এবং তার কথাবার্তা অনেক বেশি গুরুগম্ভীর।

