পোখরাজের স্বীকারোক্তিতে আপ্লুত দর্শক! তার ভালোবাসায় মুগ্ধ নেট পাড়া! তার হৃদয় ভাঙ্গার গল্প শুনে চোখে জল দর্শকদের

স্টার জলসা (Star Jalsha) তথা বাংলা টেলিভিশনের (Television) একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। লীনা গাঙ্গুলী রচিত এই সিরিয়াল নিয়ে চর্চার শেষ নেই। রাধিকা (Radhika) এবং পোখরাজের (Pokhraj) জুটিকে দারুন পছন্দ করে মানুষ। সেই পছন্দ এতটাই যে, দর্শক তাদের নাম দিয়েছে রাধিরাজ।

Ekka Dokka - Watch Episode 155 - Radhika Gets Injured on Disney+ Hotstar

যদিও বাকি সিরিয়ালের মত এই সিরিয়ালেও রয়েছে সমস্যা। ইতিমধ্যেই ডিভোর্স হয়ে গেছে নায়ক এবং নায়িকার। আর তারপরেই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন নতুন চরিত্র ডক্টর অনির্বাণ গুহ। এই চরিত্রে দেখা যাচ্ছে ‘মোহর’ (Mohor) খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনকে (Pratik Sen)।

যেদিন থেকে তিনি ধারাবাহিকে পা রেখেছেন, কার্যত সেদিন থেকেই শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। ‘মোহর’ ধারাবাহিকের পর এই জুটিকে আরো একবার দেখে ভালোই আপ্লুত হয়ে উঠেছে ভক্তরাও। যদিও বিষয়টি মোটেও মনঃপূত হয়নি রাধিরাজ ভক্তদের।


ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে পোখরাজ আর রাধিকা। সামনে প্রতিনিয়ত অপমান করে গেলেও পোখরাজের মনে এখনো যে রাধিকার জন্য অগাধ ভালোবাসা রয়ে গেছে তার প্রমাণ মিলল তার এই কথাগুলোতে। তিনি আবেগপ্রবণ হয়ে বললেন – “খুব অল্পদিনের জন্য হলেও আমাদের মনের মিল হয়েছিল জানো…তারপর ও আমায় ছেড়ে চলে গেল….শুধু ভালোবাসাটা রেখে গেল…আমি এখনো ওই ভালোবাসা টাকে আকড়ে ধরে আছি…ভুলতে পারিনি…”,”তবু আমি ওকে ভুলতে পারিনা.. যখন ও আমার সামনে আসে আমি মনে করি ওকে আঘাত করি .. ও এমন একটা situation তৈরি করে …আসলে রাধিকা আমার জীবনে একমাত্র মানুষ জানো, একমাত্র মানুষ..যাকে আমার সামনে দাঁড় করিয়ে আমার বলতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে যে তুমি এতটা আমার আপন যে তোমাকে আমি আঘাত করতে পারি, কামড়াতে পারি , আঁচরাতে পারি ,যা ইচ্ছে তাই করতে পারি.. এটা আমি মনে করি , রাধিকা মনে করে না আপন আমাকে..আপন তো দূরের কথা.. ও পরিচয় ও দিতে চাই না আমার…।”

তার রাধিকা কে নিয়ে এরূপ স্বীকারোক্তিতে আবেগে ভেসে গেল রাধীরাজ ভক্তরা। পোখরাজ কে বেশ কিছুদিন ধরেই বেশ বিরক্তিকর লাগছিল ভক্তদের। তার মাঝে অনির্বাণ গুহুর আগমনে দর্শকদের মধ্যে পুরনো জুটিকে দেখার আনন্দে অনেকটাই দূরে চলে গিয়েছিল পোখরাজ। এদিন পোখরাজের এমন অসাধারণ স্বীকারোক্তিতে এবং রাধিকার পতিতার ভালোবাসার প্রকাশ করা দেরে পোখরাজ এর প্রতি মুগ্ধ হলেন দর্শকরা। পোখরাজের মত হৃদয় দিয়ে ভালবাসতে কেউ পারবেনা এমনটাই দাবি তার ভক্তদের।

Back to top button