মেয়েরা নাইটি না পড়লে ছেলেরাও গরমের জামা পড়তে পারবে না! অবশেষে বাড়ির মেয়েদের নাইটি পড়িয়েই ছাড়লো পর্না, তার উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

যারা প্রতিদিন নিম ফুলের মধু ধারাবাহিকটি দেখেন তারা জানবেন বর্ষার সঙ্গে নোংরামি হওয়ার শাস্তি বর্ষাকেই পেতে হচ্ছিল তার পরিবারের থেকে। সম্প্রতি ভুয়ো ডাক্তার অমিতের সঙ্গেই বাড়ির একমাত্র মেয়ে বর্ষার বিয়ে দিতে রাজি দত্ত পরিবার। কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য রাতারাতি পাত্র জোগাড় করে জেঠু। স্বাভাবিকভাবেই তার আসল পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে অমিত বিনয়ের অবতার হয়ে কৃষ্ণা সহ গোটা দত্ত পরিবারের মন জিতে নিয়েছে। তবে সাংবাদিক পর্ণার চোখে ধুলো দেওয়া এতটা সহজ কাজ নয়। সে অমিতকে কিছুতেই বিশ্বাস করতে চায় না।

অবশেষে জোচ্চোর পাত্রের সমস্ত জারি জুড়ে শেষ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বর্ষাকে রক্ষা করলো পর্ণা। তারপর তার স্বপ্নপূরণে ও শেষ অবধি সাহায্য করে গেল সে। এভাবেই এগোচ্ছিল গল্প। বর্ষার সমস্যা মিটতেই উড়ে এসে জুড়ে বসল আরো এক নতুন সমস্যা। কিছুদিন আগেই নিম ফুলের মধুতে একটি প্রমো ভিডিও দেখানো হয়। যেখানে অত্যন্ত গরমে কষ্ট পাচ্ছে বাড়ির সকল মেয়ে বউরা। আর পর্ণা সেই কষ্ট থেকে রেহাই দিতে নাইটি নিয়ে আসে সবাইকে পড়ানোর জন্য।

কিন্তু সবেতে বাদ সাধা অভ্যেস পর্ণার জেঠু শ্বশুরের। সে কিছুতেই তার বউকে নাইটি পড়ার অনুমতি দেবে না। তাই সব নাইটি সে পুড়িয়ে দিতে উদ্ধত হয় কিন্তু সেখান থেকেই পর্ণা সংকল্প নেয় যে সে সবাইকে নাইটি পড়িয়েই ছাড়বে। তবে এই প্রতিজ্ঞা রাখতে সে যা করল তা দেখে থামেনা দর্শকদের। পর্ণার বুদ্ধি দেখে প্রশংসায় পঞ্চমুখ সবাই। সত্যি এমন বউ থাকলে সব শ্বশুরবাড়ি জব্দ হয়ে যাবে।

neem phuler madhu fan post

এদিন দেখানো হয় নাইটি পড়তে দেয়নি বলে পর্ণা বাড়ির সব ছেলেদের গরমকালের ঢোলা ঢালা পোশাক লুকিয়ে রেখে দেয়। ফলে শীতের সোয়েটার পড়ে ঘুরে বেড়াতে হয় সকলকে। আর এই ভ্যাপসা গরমে গরম জামা কাপড় পরার যে কি কষ্ট তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একেই বলে যেমন কুকুর তার তেমন মুগুর।

এরপর আর সহ্য না করতে পেরে নাইটি পড়ার অনুমতি দিতে বাধ্য হয় সৃজনের জেঠু। আর তারপর একে একে জেঠিমা বর্ষা পর্ণা ঠাম্মি প্রত্যেকেই পড়ে ফলে নাইটি। মৌমিতা ও চিন্তাভাবনা করছে নাইটি পড়বে বলে। কিন্তু বাবুর মা এখনো অব্দি সেই পথ অবলম্বন করেনি। তবে এতে যে দর্শকদের তেমন কিছু যায় আসে না তা তাদের মন্তব্য দেখেই বোঝা যায়। যাই হোক না কেন অবশেষ পর্ণা নাইটি পড়েই ছাড়লো বাড়ির সকল মহিলাদের।

Back to top button