লগ্নভ্রষ্টা বলে জোর করে বিয়ে নয়! যাকে তাকে বিয়ে করবে না বর্ষা, সৃজনসহ গোটা দত্ত বাড়ির বিরুদ্ধে গেল পর্না! এই জন্যেই ‘নিম ফুলের মধু’ আলাদা বলছে দর্শকরা

জি বাংলার (Zee Bangla) বর্তমান চর্চিত একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। পর্ণা ও তার শাশুড়ির জন্যই ধারাবাহিকটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পর্ণা বর্তমান সমাজের আধুনিক চিন্তাধারার একটি মেয়ে। আর তার শাশুড়ি বর্তমান সমাজে বাস করেও পুরোনো চিন্তাধারা পোষণ করে চলেছেন।

ছেলের বিয়ের পরেও ছেলেকে আগলে রাখতে চান তিনি আর তাই ছেলে যদি বৌয়ের হয়ে সামান্য কোনো কথা বলে তাহলে তিনি কান্নাকাটি জুড়ে দেন। শুধু তাই নয়, মেয়েদের নিয়ে তার চিন্তাধারাও বাড়ির চারদেওয়ালে বন্ধ করে রাখার মতোই। সম্প্রতি, বর্ষার সাথে ঘটেছে এক দুর্ঘটনা। যা বর্তমান সমাজের খুবই বাস্তব কাহিনী।

আগের পর্বগুলিতে দেখানো হয় বর্ষা অন্যায়ের প্রতিবাদ করায় তাকে গুন্ডারা কিডন্যাপ করে। আর তাই আজ বর্ষা এখন বদনামী। এমনকি বাস্তব সমাজে আজকের দিনে দাঁড়িয়েও এই গল্প খুব একটা নতুন নয়। আর সেই দৃশ্যই ফুটে উঠছে নিম ফুলের মধুতে। বর্ষার নামে যাতে বদনাম না ছড়ায় সেই জন্য দত্ত বাড়ির সকলে মিলে বর্ষার বিয়ের তোড়জোড় শুরু করে দেয়।

Bengali television

হাতের সামনে যাকে পাওয়া হয় তাকেই ধরে এনে বর্ষার গলায় ঝলানোর চেষ্টা করা হয়। তড়িঘড়ি বর্ষার জন্য যে পাত্র ঠিক করেছিল সকলে সে ছিল একজন প্রতারক। আর সেই প্রতারককে ধরতে গিয়ে প্রাণের ঝুঁকি পর্যন্ত নিয়ে নিয়েছিল পর্ণা। কিন্তু সেই এক বিপদ কাটতেই দত্ত বাড়ি আরেক বিপদ সেঁধে ডেকে আনতে চলেছে। বর্ষা লগ্নভ্রষ্টা হবে সেই ভয়ে সকলে মিলে একপ্রকার জোর করেই পাড়ার এক ছেলে যে সৃজনের বন্ধু তার সাথে বর্ষার বিয়ে ঠিক করে।

তবে এই বিয়েতে বর্ষা বা ছেলেটি কেউই রাজি নয়। তবুও জোর করে সকলে বর্ষাকে বিয়ের পিঁড়িতে বসাতে চায়। আর এখানে আবার সাধে পর্ণা। দুজনের অমতে একটা সংসার গড়ে তুলে দুটো জীবন নষ্ট করার কোন মানে হয় না এই কথা স্পষ্ট সবার সামনে জানাই সে। শাশুড়ি মা হিসেবে রেয়াত করেনি সে। সবার সামনে তাদের কীর্তি শোনায়, আজ স্পষ্ট গলায় বলে যে তারা অন্যায় করছে। এই ধারাবাহিককে এই সমস্ত দৃশ্য গুলি দেখে খুশি দর্শক। দর্শকদের মধ্যে অন্য কোন ধারাবাহিক হলে হয়তো এই বিষয়টিকে নিয়ে সপ্তাহের সপ্তাহ কাটিয়ে দেওয়া হতো। কিন্তু এটা নিম ফুলের মধু এখানে তেতো হলেও সত্যির জয় হয়।

Back to top button