সিদ্ধার্থ বলছে “সিধাই প্রজেক্ট” করতে! নায়কের মুখে ভক্তদের প্রিয় জুটির নাম শুনে আপ্লুত তারা, মিঠাই এই জন্যই এত ভালোবাসা পায় বলছে ভক্তরা

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নাম হলো জি বাংলার মিঠাই। যেটি টিভির পর্দায় এই মুহূর্তে সবচেয়ে পুরনো জনপ্রিয় সিরিয়াল বাংলা টেলিভিশনে। শুধু প্রথম থেকে আজ পর্যন্ত ভক্তদের কাছে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের জুটি অত্যন্ত পছন্দের। তারা যে পরিমাণ ভালোবাসা বাংলার দর্শকের কাছ থেকে পেয়েছে এমন খুব কম ধারাবাহিকই পেয়ে থাকে। বর্তমানে মিঠাই ধারাবাহিক প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত তার শেষ হওয়ার তারিখ সামনে না এলেও সকলেই জানে যে খুব বেশি দিন আর এই গল্প টিভির পর্দায় দেখতে পাবে না তারা।

তাই শেষ কটা দিন ভক্তদের ইচ্ছা যেন সুন্দরভাবে মিঠাই ধারাবাহিকটি চলে। ঠিক যে যে যে কারণে মিঠাই সকলের প্রিয় ছিল তার মধ্যে অন্যতম হলো সিধাই জুটি অর্থাৎ সিড এবং মিঠাই। তাদের দুষ্টু মিষ্টি খুনসুটি থেকে শুরু করে একে অপরের প্রতি অগাধ ভালোবাসা এই সবকিছু টিভির পর্দায় দেখতে অত্যন্ত পছন্দ করে দর্শক। তবে যতদিন তাদের এই সবগুলো ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছিল ততদিন মিঠাইয়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ছিল।

কিন্তু যবে থেকে মিঠাই হারিয়ে গিয়েছিল আর সিদ্ধার্থ মিঠাইকে আলাদা করে দেওয়া হয় তবে থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা পড়ে যায়। মিঠাই ফিরে এলেও তাদের মধ্যে আর সেই আগের মত দুষ্টু মিষ্টি খুনসুটি দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ মিঠাই তার আগের সব স্মৃতি ভুলে গেছে। সে চেয়ে ও আগের কোন কিছু মনে করতে পারছে না। তাই সে কিভাবে তার উচ্ছে বাবুকে ভালোবাসতো বা তার উচ্ছে বাবু তাকে কিভাবে সবকিছু থেকে আগলে রাখত তার কিছুই তার মনে নেই।

আর এটাই আর সহ্য করতে পারছে না সিদ্ধার্থ। তার চোখের সামনে রয়েছে মিঠাই রানী কিন্তু তাকে আগের মত সে ছুঁতে পারছে না রাগাতে পারছে না কিছুই করতে পারছে না। তাই মাঝেমধ্যেই সে মিঠাই এর ওপর চিৎকার করে উঠছে। কিন্তু মিঠাইও অসহায় সে সবকিছু মেনে নিতে চাইলেও তার আগের কিছুই মনে পড়ছে না। তাই এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে সিদ্ধার্থের সে রীতিমত উঠে পরে লেগেছে, মিঠাইয়ের সব স্মৃতি ফিরিয়ে আনার জন্য।

আর সেটা দেখাতে গিয়েই আবার একবার ভক্তদের খুব মনের কাছে পৌঁছে গেল মিঠাই। প্রসঙ্গত সম্প্রতি একটি পর্বে দেখানো হয়েছে সিদ্ধার্থ রাজিবদেরকে বলছে যে ‘তোমরা না এবার একটা নতুন প্রজেক্ট শুরু করো যার নাম হবে “সিধাই প্রজেক্ট”। অর্থাৎ সিড আর মিঠাই। এটা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে উঠেছে যে জুটিকে দর্শকদের অত্যন্ত ভালো লাগে সেই জুটির নাম মিলিয়ে একটি নাম তৈরি করা হয়। আর সিদ্ধার্থ মিঠাই কে একসঙ্গে প্রথম থেকেই তার ভক্তরা “সিধাই” বলে ডাকে। কিন্তু এবার সেটা কে ধারাবাহিকে নায়কের মুখে শুনে রীতিমতো আবেগপ্রবণ ভক্তরা। তাদের মধ্যে মিঠাই বলেই এটা সম্ভব ধারাবাহিক কর্তৃপক্ষ থেকে শুরু করে লেখিকা সকলেই ভক্তদেরকে এত বেশি গুরুত্ব দেন যার জন্য মিঠাই এত ভালোবাসা পেয়েছে।

Bengali television

Back to top button