পি’স্ত’ল দিয়ে গু’লি করে আলমারি খুলল জগদ্ধাত্রী, গাঁ’জাখু’রি গল্প নয় বরং বাস্তবতা দেখে মুগ্ধ দর্শক

যারা নিয়মিত ধারাবাহিকের সাথে যুক্ত, যারা প্রতিদিন মন দিয়ে ধারাবাহিক দেখেন তারা প্রত্যেকেই এই অভিনেত্রীকে এক ডাকে চিনবেন। ‘জগদ্ধাত্রী’-র টিআরপি বর্তমানে আকাশছোঁয়া। এই ধারাবাহিকের নির্মাতা ব্লুজ। জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। গল্পে জগদ্ধাত্রী স্পেশাল ফোর্স পুলিশ অফিসার। শুরু থেকেই অন্যায়কে প্রশ্রয় দেয়নি সে। অনেক ঝড়-ঝাপ তার সামলে নিজের পরিবারের সঙ্গে লড়াই করে মাথা উঁচু করে অন্যায়ের বিরোধিতা করে চলেছে জগদ্ধাত্রী। আর তার পাশে আছে তার স্বামী। গল্পসূত্রে এসেও একজন পুলিশ অফিসার।
পেশায় পুলিশ অফিসার হওয়ায় শুরু থেকেই দুষ্ট লোকেদের শাস্তি দিয়ে আসছে জগদ্ধাত্রী। এর মাঝেই ঘটে গেছে অনেক ঘটনা কিন্তু জগদ্ধাত্রীকে কখনো নিজের পরিবারের সামনে য্যাস সান্যাল এর রূপে আসতে হয়নি। কিন্তু প্রয়োজনীয় সেই রূপেও ধরা দিয়েছে সে। যেমনই হোক না কেন সব সময় বাস্তবকে আঁকড়ে ধরেই এগিয়ে চলেছে সিরিয়ালের প্লট।
স্বয়ম্ভুর সৎ ভাই উৎসবকে ধরতে তার সমস্ত চক্রান্ত ফাঁস করতে সবসময় উদ্যত থাকে জগদ্ধাত্রী। সংসারে অনেক অপমান সহ্য করতে হয়েছে তাকে মিথ্যা দোষারোপ দেওয়া হয়েছে তার উপর। আর প্রতিবারই তার পাশে এসে দাঁড়িয়েছে রুপসা। রুপসা হলো স্বয়ম্ভুর দিদি। প্রতিটা বিপদে প্রতিটা অন্যায় জগদ্ধাত্রী পাশে থেকে সত্যিটা সবার সামনে তুলে ধরেছে সে।
এদিনের গল্পে জগধাত্রী ধারাবাহিকের বাস্তবতাকে ঠিক কতটা প্রাধান্য দেওয়া হয় সেটাই ফুটিয়ে তোলা হলো। আলমারির তালা ভাঙতে ব্যবহার করা হলো পিস্তল। পূর্বে কোন ধারাবাহিকে পিস্তল দিয়ে তালা খোলার বিষয়টা দেখানো হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিশেষত চুলের ক্লিপ বা পিন দিয়েই তালা খোলা দেখানো হয়। কিন্তু এখানে এত সময় নেই যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তাই বন্দুক দিয়েই আলমারির তালা ভাঙলো নায়িকা।
যত দিন যাচ্ছে গল্পে আসছে নতুন নতুন টুইস্ট। একটি পরিপূর্ণ ডিটেকটিভ গল্পের ছাপ ফুটে উঠছে এই ধারাবাহিকে আর এটাকে বেশ উপভোগ করছে দর্শক মহল। সেই একঘেয়ে এক পরকীয়া জমজ বোন এই সমস্ত জিনিসপত্র কে বাদ দিয়ে যে প্র্যাকটিক্যাল দিকগুলো জগদ্ধাত্রীতে উঠে আসছে তাতে টিআরপি তো বাড়ছেই তার সাথে মানুষের মনে একটা পাকাপাকি জায়গা করে নিচ্ছে জগদ্ধাত্রী।

