টিকলি চরিত্রে থাকা অভিনেত্রীর সাবলীল অভিনয়ে আপ্লুত দর্শক মহল! এত স্পর্শ কাতর একটা বিষয়কে তুলে ধরার জন্য ‘মেয়েবেলা’র প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

‘মেয়েবেলা’ ধারাবাহিকটি মাত্র কয়েকটা দিনের মধ্যেই দর্শকমহলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।ধারাবাহিকের ট্যাগলাইনও দেওয়া হয়েছে মানানসই ‘মেয়েরাই মেয়েদের শত্রু’। আসলে আমাদের সমাজে বহুকাল আগে থেকে একটা ধারণা চলে আসছে, তা হল মেয়েরাই মেয়েদের শত্রু। চিরাচরিত এই ধারণার বদল ঘটাতেই এসেছে সম্পূর্ণ নারী কেন্দ্রিক ধারাবাহিক ‘মেয়েবেলা’।

ধারাবাহিকের প্রথমেই বিয়ের পর্ব এনে মোড় ঘোরানো হয়। আর সেখান থেকেই শুরু নায়ক-নায়িকার পথ চলা। যদিও দুজনেই পরিস্থিতির চাপে পরে বিয়েতে রাজি হয়েছে। তবে এই সংসারের বন্ধনে কীভাবে তারা একে ওপরের সাথী হয়ে উঠবে তাই দেখার। পাশাপাশি গল্পের মুখ্য নায়িকা মৌ-এর জন্য পুরো পরিবারের মেয়েরা আবার নতুন করে জীবনের অর্থ খুঁজে পাবে।

মৌ ডোডোকে বিয়ে করে এসেই একের পর এক সমস্যার সমাধান করছে। এরমধ্যেই আরও এক সমাধানে লেগে পড়েছে সে। মৌকে ছোটবেলা থেকে বন্ধুর মত বা বড় দিদির মত আগলে রাখা টিকলির অতীতকে সামনে নিয়ে আসবে সে। টিকলি তার ছোটবেলায় এক জঘন্য ঘটনার শিকার হয়। যা বর্তমান দিনে প্রায় প্রত্যেকটি মেয়ের সাথেই কমবেশি ঘটে থাকে। বিষয়টি এতটাই স্পর্শ কাতর যে এর আগে এই বিষয়গুলিকে এতটা স্পষ্টভাবে কোন ধারাবাহিকেই তুলে ধরা হয়না।

টিকলি ছোটোবেলায় শ্লী’ল’তা’হা’নির শিকার হয়। আর সেই খারাপ কাজটা করে ডোডোর বড়ো পিসেমশাই অর্থাৎ মিএ বাড়ির বড়ো জামাই। এরূপ ঘটনা বাস্তবেও বহুবার শোনা যায়। এবার ধারাবাহিকের মাধ্যমে ‘মেয়েবেলা’ সেই বাস্তবকে তুলে ধরল। পর্দার টিকলি অর্থাৎ অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যের অভিনয় মন্ত্রমুগ্ধ দর্শকবৃন্দ। একটি মেয়ে পুতুল খেলার বয়সে ঠিক কতটা যন্ত্রণা কতটা খারাপ লাগা, কতখানি নি’র্যা’তনের শিকার হলে তার মানসিক অবস্থা এতটা ভেঙে পড়তে পারে সেটা ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে টিকলি চরিত্রের অভিনয়ে।

May be an image of 3 people
প্রথম দিন থেকেই ধারাবাহিকটি মেয়েদের উপর হয়ে চলা অন্যায় অত্যাচার, বাস্তবে মেয়েদের জীবনের প্রতিটি বাধা-বিপত্তি তাদের ভালোলাগা চাওয়া পাওয়া প্রভৃতিকে খুব সুন্দর ভাবে গুছিয়ে পরিবেশন করছে। যার দরুন ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছে ধারাবাহিকটি। তার আরও একটি উদাহরণ এই টিকলি। যার অসাধারণ অভিনয় দর্শকদের চোখে জল এনে দিতে বাধ্য। এই নিয়ে এক নেটিজেন মন্তব্য করেন – ‘কী স্পর্শকাতর একটা টপিক চলছে বর্তমানে মেয়েবেলাতে। একটা মেয়ে মাত্র ছয় বছর বয়সে নিজের পরিচিত মানুষের কাছ থেকে ম’লে’স্টের শিকার হয়েছিল যেই ট্রমা বিশ বছর ধরে তাকে তাড়া করে বেড়ায়। এর উপর মেয়েটার একটার পর একটা বিয়ে ভেঙ্গে যায়।কতো কষ্টকর একটা চরিত্র। আর টিকলি চরিত্রে অভিনয় করা মেয়েটার অভিনয় ও ভীষণ সাবলীল। কোন নেকামো অতিরঞ্জিত নেই। ভীষন ভালো লেগেছে চরিত্র টাকে’।

Back to top button