ইন্দ্রকে মা’র’তে চাওয়া রণ এবার নিজেই কুমিরের মুখে! ‘যেমন কর্ম তেমন ফল’,অন্যায়ের বিরুদ্ধে ফের একবার মিতুলের জয় দেখে খুশি ভক্তরা

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে এখন এটি অন্যতম চর্চিত ধারাবাহিক। ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি । তাঁর বিপরীতে নায়ক হলেন ইন্দ্র, যিনি ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।
শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে। পর্দার দাপুটে নায়িকা মিতুল মুখের ওপর সর্বদা সত্যি কথা বলতে ভালোবাসে। আর এইভাবেই অল্পদিনেই পর্দার প্রতিবাদী মিতুল দর্শকদের কাছে খুবই প্রিয় উঠেছে। বর্তমানে দর্শক চায় ধারাবাহিকের নায়িকা অত্যাচার সহ্য করে না কেঁদে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যা এই ধারাবাহিকে হুবহু দেখানো হয়েছে। যার দরুন খুব তাড়াতড়ি দর্শক মহলে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি।
সম্প্রতি আমরা দেখেছি ইন্দ্র সৎ ভাই রণ জেনে বুঝে ইচ্ছাকৃত ইন্দ্রকে নদীতে ফেলে দেয়। তাও আবার এমন একটি নদী যেখানে কুমির আছে। মৃ’ত্যু হতে পারে জেনেও এমন একটা জঘন্য কাজ করতে একটু পিছপা হয় না সৎ ভাই রণ। বেশ ভালোমতো আহত হল সেই বারটা বেঁচে যায় ইন্দ্র। ব্যর্থ হয় ইন্দ্রকে মেরে ফেলার পরিকল্পনা।

রণর আসল রূপটা সবার সামনে আনতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার নাটক করেছে ইন্দ্র। এইবার রণকে বাগে পেয়েছে মিতুল। অত্যন্ত চালাকির সাথে সব সত্যিটা উগড়ে নেয় গল্পের নায়িকা। আর মৃ’ত্যু ভয়ে সবটা বলে দিতে বাধ্য হয় রণ।

রণকে নদীর উপর বেঁধে সেই কুমির ভর্তি নদীতে ফেলে দেওয়ার ভয় দেখায় মিতুল। এতদিন যা যা অপরাধ করে এসেছে তার সবকিছু স্বীকার না করলে ওই কুমির ঘটতে নদীতে যেমন ভাবে ইন্দ্রকে ফেলে দিয়েছিল রণ ঠিক তেমনভাবেই রণকেও ফেলে দেবে মিতুল এমনটাই জানায় সে। মানুষ আর কিছুতে ভয় পাক বা না পাক মৃ’ত্যুতে বা নিজের ক্ষতিতে সর্বদাই ভয় পেয়ে এসেছে মানুষ। আর সেই ভয়টাকে কাজে লাগিয়েই বুদ্ধি করে রনকে দিয়ে সমস্ত শক্তি সমস্ত অপরাধ শিকার করিয়ে নেয় মিতুল। যা দেখে আনন্দে আত্মহারা দর্শকমহল।
এই পর্বের পরিপ্রেক্ষিতে এক নেটিজেন মন্তব্য করেন – ‘মৃ’ত্যু ভয় চরম মৃ’ত্যু ভয়, যেই অমানবিকতাটা রণ ইন্দ্র সাথে করেছিল আজ ইন্দ্র মিতুল রণের সাথে সেটা করার ভয় দেখিয়ে এখনো অব্দি যত অপরাধ সে করেছে তা নিজের মুখে স্বীকার করিয়ে নিল। আজকের এপিসোড জাস্ট আগুন’।

