এক ছাদের নিচে সূর্য দীপা, এবার কি তবে ভুল বোঝাবুঝি মিটে আবার এক হবে তারা?

ধীরে ধীরে দর্শকদের মনের ইচ্ছা একটু একটু করে পূরণ হতে চলেছে। সূর্য দীপা একটা একটা করে নতুন সত্যের মুখোমুখি হচ্ছে। মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে। সত্যি সত্যি কাছাকাছি আসবে তারা? কিন্তু যাই ঘটনা ঘটক না কেন কোনভাবেই এক হচ্ছে না আর সূর্য-দীপা।

যারা ধারাবাহিক দেখেন তারা জানেনই, দীপা আর সূর্যর ভুল বোঝাবুঝি এখনও মেটেনি। এই ভুল বোঝাবুঝি যাতে আরও বাড়ে, তার জন্য মিশকার নয়া পরিকল্পনাতে পা দেয় সূর্য। সূর্য দীপার থেকে ডিভোর্স চায়। কিন্তু বিচারক তাদের এখন একসাথে থাকতে বলেছে। আর এর মাঝেই এসেছে নতুন বছরের নয়া ট্র্যাক। আর তাতে বেশ খুশি হচ্ছেন দর্শকরা।

বেশ কিছু মাস সূর্য দীপা কে কোর্টের আদেশে একসাথেই থাকতে হবে। এটাই একমাত্র সুযোগ দুজনের কাছে সমস্তটা মিটিয়ে নেওয়ার। দুজনের মধ্যে যা ভুল-বোঝাবুঝি আছে সবকিছুকে দূর করে পুনরায় এক হয়ে যাওয়ার। ভক্তদের মতে এবার সমস্ত ঝগড়াঝাটি মিটে যাবে তাদের মধ্যে। একে অপরের প্রতি দুজনে যত্নশীল হবে এবং তারপর তাদের মিল ঘটবে।

সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পায় যেখানে দেখানো হয় একসাথে রয়েছে সূর্য দীপা। সবকিছু থেকে দূরে শুধু দুজনে দুজনার সাথে রয়েছে তারা। এমন সময় সূর্য বিছানা ছেড়ে উঠে জল নিতে গেলে জলের গ্লাস পড়ে যায়। প্রমোতে সূর্যকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। এমন সময় দীপা ছুটে এসে জিজ্ঞাসা করে তার কোথাও লেগেছে কিনা। সূর্য তার জবাবে প্রশ্ন করে এতদিনকার কষ্ট এ কদিনে কিভাবে ভোলাবে দীপা। তার উত্তরে দীপা বলে সে সবকিছু ঠিক করতে হাত বাড়িয়ে রেখেছে। শেষ পর্যন্ত কি তবে সূর্য দীপার হাত ধরে সমস্ত মান-অভিমান নিচে নেবে ?

এই কিছু মাসে বদলে যাবে গল্প। সমস্ত সত্যিটা এতদিন না বুঝলেও এইবার ঠিক বুঝবে সূর্য। দুজনের মধ্যে কথাবার্তা বললে অনেক সমস্যারই সমাধান হয় আর এবার তেমনটাই হবে তাদের মাঝেও। এই সমস্ত কিছু হতে হয়তো একটু সময় লাগবে তবে খুব তাড়াতাড়ি আবার সবটা ঠিক হয়ে যেতে দেখতে পাবে দর্শকরা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button