এবার কি তবে মৌয়ের ঢাল হবে বীথি! বড় পিসেমশাইয়ের মৌয়ের সঙ্গে করা খারাপ ব্যবহারের যোগ্য জবাব তার! আজকের পর্ব নিয়ে উদগ্রীব দর্শক

‘মেয়েবেলা’ ধারাবাহিকটি মাত্র কয়েকটা দিনের মধ্যেই দর্শকমহলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।ধারাবাহিকের ট্যাগলাইনও দেওয়া হয়েছে মানানসই ‘মেয়েরাই মেয়েদের শত্রু’। আসলে আমাদের সমাজে বহুকাল আগে থেকে একটা ধারণা চলে আসছে, তা হল মেয়েরাই মেয়েদের শত্রু। চিরাচরিত এই ধারণার বদল ঘটাতেই আসছে সম্পূর্ণ নারী কেন্দ্রিক ধারাবাহিক ‘মেয়েবেলা’।

ধারাবাহিকের প্রথমেই বিয়ের পর্ব এনে মোড় ঘোরানো হয়। আর সেখান থেকেই শুরু নায়ক-নায়িকার পথ চলা। যদিও দুজনেই পরিস্থিতির চাপে পরে বিয়েতে রাজি হয়েছে। তবে এই সংসারের বন্ধনে কিভাবে তারা একে ওপরের সাথী হয়ে উঠবে তাই দেখার। পাশাপাশি গল্পের মেন নায়িকা মৌ-এর জন্য পুরো পরিবারের মেয়েরা আবার নতুন করে জীবনের অর্থ খুঁজে পাবে।

এই ধারাবাহিকে দেখা গেছে বাচ্চা টিকলিকে মোলেস্ট করেছিল তার বড় পিসেমশাই। টিকলিকে নির্যাতিত হতে দেখেছিল ডোডো। ছোট্ট দুই ভাই-বোনের অভিযোগের উপর ভিত্তি করেই বাড়ির বড়রা সেদিন বাড়ি থেকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ির বড় মেয়ে ও তার মানসিকভাবে বিকৃত স্বামীকে। কিন্তু মেয়ে-জামাইয়ের সঙ্গে এমন দুর্ব্যবহার মেনে নিতে পারেন না ঠাম্মা। তিনি বিশ্বাস করেন না টিকলির কথায়।

গল্প সূত্রে আবার ফিরে আসে বড় পিসে মশাই। তার মধ্যে এতোটুকু লজ্জার রেশও দেখা যায়নি। ঠান্ডা আবার নিজের মেয়ের জামাইকে আপন করে নিয়েছে। তবে এইবার বড় বড় পিসেমশাইয়ের নজর পড়ে মৌ এর দিকে। সম্প্রতি একটি প্রোমো ভিডিও প্রকাশ পায় যেখানে দেখা যায় বাজে ইঙ্গিতে মৌকে স্পর্শ করছে বড় পিসেমশাই। যা দেখে এবার ঢালের মত তার পাশে এসে দাঁড়িয়েছে বিথী। আর সজরে বড় পিসেমশাই এর গালে একটা চর বসিয়ে দিয়েছে সে।

এই দৃশ্য দেখে আপ্লুত দর্শক। মায়ের দায়িত্ব পালনে একটু পিছিয়ে যাননি বিথী। যতই তার অপছন্দ হোক না কেনো, ডোডোর সাথে মৌকে মেনে নিতে না পারলেও একজন মেয়ে হিসেবে আর একজন মেয়ের সম্মান রক্ষার জন্য এগিয়ে গেছে বিথী। এই দৃশ্য দেখার পর উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। আজকের পর্ব দেখতে অন্তত মেয়ে বেলার ভক্তরা। এবার কি বিথীর কাছে উচিত শিক্ষা পাবে বড় পিসেমশাই? মৌয়ের দিকে নজর দেওয়াটাই কি যার জীবনে সব থেকে বড় কাল হয়ে দাঁড়াবে? এখন সেটাই দেখার।

Back to top button