অদ্ভুত ছন্নছাড়া চরিত্র স্রোতের! ভিলেন না বানিয়ে বেআক্কেলে ঝগরুটে করে রেখেছে তাকে!লীনা ম্যাম তাকে নিয়ে কী করতে চান কিছুই বুঝতে পারছে না দর্শক

ফের ছোটপর্দায় ফিরে এসেছে সৌগুন জুটি।খড়কুটো’ ধারাবাহিকে প্রচুর দর্শকদের ভালোবাসা পেয়েছিল কৌশিক(Koushik)-তৃণা(Trina) জুটি। এই জুটিকে ফের পর্দায় ফেরানোর আবেদন করেন দর্শকরা। কথা রাখেন লীনা গঙ্গোপাধ্যায়(Leena Ganguly)। রাজনৈতিক প্রেক্ষাপটে গল্প বাঁধেন তিনি। শুরু হয় ত্রিকোণ প্রেমের এক গল্প।

এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে সমুদ্র সেন নামে এক বড় পলিটিশিয়ানের মেয়ে ঝোরা! আর সেই পলিটিশিয়ানের নয়নের মনি তাঁর প্রিয় পাত্র মহার্ঘ্য। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে, ঝোরা ভালবাসে স্রোত ওরফে ইন্দ্রাশিস’কে, তাকেই বিয়ে করতে চায়, কিন্তু সমুদ্র সেন ঝোরার সঙ্গে মহার্ঘ্যরই বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। এমনকি সর্বসম্মুখে বিয়ের কথা ঘোষণাও করে দিয়েছেন। এই ঘোষণা শুনে একদিকে যেমন স্রোত রেগে যায়, এবং ভাবে যে,তাকে এই ঘোষণা শোনানোর জন্যই ডেকেছিলো ঝোরা। অন্যদিকে মহার্ঘ্যকে ভুল বোঝে ঝোরা। সে ভাবে রাজত্ব পাওয়ার লোভে এই পরিকল্পনা করেছে মহার্ঘ্য। ঝোরার জন্য কষ্ট পাচ্ছে এই ধারাবাহিকের দুই নায়কই।

মহার্ঘ্যর সঙ্গে বিয়ের রাতে বাড়ি থেকে পালিয়ে যায় ঝোরা। স্রোতের বাড়িতে বসে বিয়ের আসর। আর সেখানে পুলিশ নিয়ে এসে উপস্থিত হয় ঝোড়ার বাবা সমুদ্র সেন, ঝোরার মা ও মহার্ঘ্য।‌‌ স্রোতকে তাঁরা তাঁদের মেয়েকে তুলে নিয়ে আসার অভিযোগে বিদ্ধ করে। এরপর ঝোরা ও স্রোতের বিয়ে ভেঙ্গে তাঁরা ঝোড়া’কে নিয়ে চলে যায়। যাওয়ার আগে ঝোরা স্রোতকে বলে যায়‌ সে শুধুমাত্র স্রোত’কেই ভালোবাসে। অসমাপ্ত এই প্রেম কাহিনী দেখে চোখে জল আসে ভক্তদের। তবে অবশেষে মহার্ঘ্যর সঙ্গেই বিয়ে হয় ঝোরার।

ঝোড়ার প্রাক্তন প্রেমিক যখন সবার সামনে মহার্ঘ্যকে বাজেভাবে অপমান করে, কথা শোনায় তখন সেই বিষয়টাতে বেশ খারাপ লাগে ঝোড়ার। শুরু থেকেই ঝোড়া ও মহার্ঘ্যর মাঝে কেবল একজন তৃতীয় ব্যক্তি হয়ে থেকে গেছে স্রোত। দর্শকদের ইচ্ছে স্রোতের চরিত্রের সাময়িক বদল ঘটানোর। স্রোত কে এবার আসল ভিলেন হিসেবে দেখতে চায় ভক্তরা। প্রথম থেকেই সে সাইড হলেই অভিনয় করে যাচ্ছে। অথচ গল্প তো তিনজনের।

এই প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করেন – ‘লীনা ম্যাম, না হয় স্রোতকে ভিলেন করুক, না হলে তার একটু মনোলগ দিক না হলে একটা নতুন। শুধুমাত্র বেআক্কেল ঝগড়ুটে ছেলে বানিয়ে রাখার কি মানে ভাই?ঝোরা কিংবা মহার্ঘ্যর কত কত সুন্দর মনোলগ দেয় তার জন্যই তাদের প্রতি fans দের আবেগ কাজ করছে। ও কিন্তু ঝগড়ার পর স্রোতের কি হচ্ছে মনের ভিতরে তার কোন মনোলগ নেই, 99 স্বাভাবিক স্রোতের প্রতি সবার রাগ হচ্ছে তাহলে পরিস্কার ভিলেনই করে দিক কেমন যেন ঝুলিয়ে রেখেছে সাইড অ্যাক্টর এর মতো অথচ গল্প নাকি তিন জনের’।

Back to top button