‘মহার্ঘ্য ভিক্ষা দিলে তবেই স্রোত ঝোরাকে পাবে! কিন্তু ঝোরা মহার্ঘ্যকে ভিখারি বলে, আদতে ভিখারিটা কে?’ মহার্ঘ্যর প্রতি ঝোরার খারাপ ব্যবহার আর নেওয়া যাচ্ছে না বলছে দর্শক

স্টার জলসা কিছুদিন আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক রায় অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা ইন্দ্রাশীষ রায়কে। প্রোমো দেখার পর থেকেই সকলেই বুঝে গিয়েছিল এটিতে রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে। আদতে কে যে আসল নায়ক সেটা প্রথম থেকে বোঝা যায়নি। তবে গল্পের সম্প্রতি বোঝা গেছে আসল নায়ক দেখানো হচ্ছে মহার্ঘ্যকে।

এই চরিত্রটিকে প্রথম থেকেই দেখানো হয়েছিল একটু ধূসর চরিত্র। তবে যতদিন গেছে আসতে আসতে সকলের কাছেই পরিষ্কার হয়েছে মহার্ঘ্যর চরিত্রটি অত্যন্ত সুন্দর এবং ধৈর্য সম্পন্ন। তবে এতদিন মহান পরিবার বা বেড়ে ওঠা নিয়ে কোনো রকম গল্প প্রকাশ করা হয়নি যেটা তাদের বিয়ের পরে আসতে আসতে প্রকাশ পাচ্ছে। যার জন্য বর্তমানে ঝোরা এবং স্রোত দর্শকের কাছে অপরাধী হয়ে যাচ্ছে।

গল্পে যা বোঝা যাচ্ছে তাতে পরবর্তী দিনে দেখা যাবে মহার্ঘ্য নিজে হাতেই ঝোরা হয় এবং স্রোতকে একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে সাহায্য করবে। কিন্তু পরবর্তী দিনে মহার্ঘ্যর কি হবেই! দর্শকরা ঝোরার নায়ক হিসাবে দেখতে চাইছে। তার কারণ ঝোরা যতই স্রোতকে ভালোবাসুক আদতে কিন্তু তাকে বোঝে মহার্ঘ্যই। কিন্তু ঝোরা পদে পদে মহার্ঘ্যকে অপমান করে, যেটা দর্শকরা কিছুতেই মেনে নিতে পারছে না।

এই নিয়ে সম্প্রতি এক নেটিজেন লিখেছেন,”লিনা পিসি নাটক শুরু হওয়ার আগেই বলেছিল যে মহার্ঘ নামের অর্থ মহা মূল্যবান। আর মহার্ঘ এর মতো মানুষ সবার জীবনে খুব কমই আসে।
সত্যি ঝোরার ভাগ্য কতটা ভালো হলে মহার্ঘ এর মতো একজন স্বামী পায়। যে স্বামী বিয়ের পরের দিনই বউ কে তার প্রেমিক এর সাথে কথা বলার আর দেখা করার সুযোগ করে দিচ্ছে। আর তারই সুযোগ নিবে ঝোরা স্রোত দুজনে। অলরেডি ফোনে কথা বলা শুরু করে দিয়েছে দুজনে। মানে স্রোত এখন মহার্ঘ এর কাছে দোয়ার পাএ। মহার্ঘ চাইলে স্রোত ঝোরাকে পাবে আর না চাইলে পাবে না। মহার্ঘ ভিক্ষা দিলেই স্রোত ঝোরাকে নিজের মতো পাবে। তাহলে এখনে ভিখারি টা কে? অথচ ঝোরা মহার্ঘ কে ভিখারি বলে কতোটা অপমান করছিলো।”

