সেরা জুটি থেকে বাদ সিড মিঠাই! সবই টিআরপির খেলা! “সোনার সংসার অ্যাওয়ার্ডে”র তালিকা ফাঁস হতেই বেজায় চটেছে মিঠাই ভক্তরা

সারা বছরের অপেক্ষার অবসান শেষ করে গতকাল অনুষ্ঠিত হয়েছিল “জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩”। যেটির প্রোমো আসার পর থেকেই দর্শকরা বেজায় উৎসাহিত হয়েছিল আসল অনুষ্ঠান নিয়ে। কিন্তু এই অনুষ্ঠান সম্প্রচার হওয়ার পর থেকেই নানাভাবে বিতর্কের সম্মুখীন হচ্ছে। টিভির পর্দায় এখনো এই অনুষ্ঠানের সম্প্রচার হয়নি। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেছে বেশ কিছু অ্যাওয়ার্ড উইনারদের নাম। আর সেই তালিকা দেখেই বেজায় চোটেছে ভক্তরা।

Zee Bangla serial 'Tomar Khola Hawa' Cast and Telecast Time with Promo
প্রসঙ্গত জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে বেশ কিছু ক্যাটাগরি থাকে যেগুলিতে জি বাংলার একাধিক ধারাবাহিক থেকে নমিনেশন থাকে। তার মধ্যে থেকে বাছাই করা হয় একজন বিজেতাকে। এই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি হল সেরা নায়ক,সেরা নায়িকা, সেরা ধারাবাহিক, সেরা জুটি প্রভৃতি। আর গতকাল সোনার সংসার অ্যাওয়ার্ডের এই তালিকা গুলোর মধ্যে বেশ কিছু ক্যাটাগরি নিয়ে সমালোচনা শুরু হয়েছে সোশাল মাধ্যমে।

Adrit Roy Wiki, Age, Girlfriend, Family, Biography & More - WikiBio
সোশ্যাল মিডিয়া মারফত যে খবর আসছে তাতে জানা যাচ্ছে সোনার সংসার ২০২৩ এ এই বছর সেরা জুটি হয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু। আরো বেশ কিছু ক্যাটাগরি সোশ্যাল মাধ্যমে প্রকাশ পেয়েছে কিন্তু দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এই ক্যাটাগরিটাকে নিয়েই।

popular serial jagadhatri trolled after this seial telecast child violance - For trp chart popular serial Jagadhatri using child violance netizens trolled this serial sum - Aaj Tak Bangla
অনেক দর্শকের মত শুধুমাত্র টিআরপির জন্যই জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে সেরা জুটির অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। না হলে যে নায়ককে আদতে ধারাবাহিকে বেশিরভাগ সময় দেখাই যায় না তারা কী করে সেরা জুটির অ্যাওয়ার্ড পায়! বেশ কিছু মিঠাই ভক্তের দাবি সিদ্ধার্থ এবং মিঠাইয়ের জুটির পাশে এই মুহূর্তে জি বাংলার কোন জুটি দাঁড়াতে পারে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিনা জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু, মিঠাই আর সিদ্ধার্থকে হারিয়ে দিল! এই নিয়েঅনেক বিতর্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মাধ্যমে।

sid and mithai: চোখ বন্ধ করে মিঠাইকে শাড়ি পরিয়ে দিলেন উচ্ছেবাবু! ফের সর্বনাশের ইঙ্গিত – News18 Bangla
বহু নেটিজেন তাদের মতামত জানিয়েছেন। তাদের মধ্যে একজন লিখেছেন,”কোনো অ্যাওয়ার্ড কে পেলো আমার মাথা ব্যাথা ছিল না !! শুধু জুটি টা সিধাই এর পাবার কথা ছিল … অন্তত ভোটিং এ সিধাই কে হারায় এরকম fanbase এখনও জগ র তৈরী হয়নি !! এটা জী ঠিক করলো না … যখন দর্শক দের কোনো মূল্য দেবেই না তাহলে লোক দেখানো ভোটিং এর কি দরকার । সেরা জুটি কখনো ই স্বয়ম্ভু জগদ্ধাত্রী হতে পারেনা। যে নায়ক কে অর্ধেক দিন টিভি তে দেখায়ই না। আমি জগদ্ধাত্রী , মিঠাই দুটো র ই খুব বড় ফ্যান তাও খুশি হতে পারলাম না । কেউ আবার ভাববেন না পাল্টি খেয়েছি । শুধু যেটা ফ্যাক্ট সেটাই বললাম।”

Back to top button