পোখরাজ নিজের হাসপাতাল বাঁচানোর চেষ্টা করছে কিন্তু রাধিকা নাচগান করে বেড়াচ্ছে! এ কেমন ডাক্তার যে নাচগান করতেই ব্যস্ত থাকে? প্রশ্ন দর্শকদের

স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘এক্কাদোক্কা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। কিছুদিন আগেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় এই ধারাবাহিকে প্রবেশ করতে দেখা গেছে অভিনেতা প্রতীক সেনকে। এই ধারাবাহিকের গল্প যখন শুরু হয়েছিল তখন দেখা গিয়েছিল যে নায়ক পোখরাজ এবং নায়িকা রাধিকা দুজনই ডাক্তার হওয়ার জন্য পড়াশুনা করছে। তারা দুজন একই কলেজে পড়াশোনা করেছিল আর কলেজটি ছিল নায়কদের। প্রথম থেকেই তারা দুজন একে অপরকে একদম পছন্দ করত না। কিন্তু গল্প যত এগোয় তত দেখা যায় তারা দুজন একে অপরকে পছন্দ করে।
তারপর ঘটনাচক্রে তাদের বিয়ে হয়ে যায়। পোখরাজ নিজের ভালোবাসার কথা জানায় কিন্তু পোখরাজের বাড়ির লোক কিছুতেই রাধিকাকে মেনে নিতে পারে না। তারপরে তাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সেখানে পোখরাজও রাধিকাকে চোর ভাবে। আবার উল্টোদিকে পোখরাজের কাকারা রাধিকার বাবাকে মিথ্যে কিডনি পাচারের চক্রান্তে ফাঁসিয়ে দেয়। এখন সব কিছু সকলের সামনে চলে এসেছে। রাধিকার বাবা কোর্টে নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। এবং রাধিকাকেও পোখরাজ আর ভুল বোঝে না। কিন্তু রাধিকা আর পোখরাজ এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তাই সে আর পোখরাজদের বাড়িতে ফিরে যায় নি।
এখন পোখরাজদের হাসপাতালকে রক্ষা করার দায়িত্ব পোখরাজকে দিয়েছে তার দাদু। কিডনি পাচার করার খবর সকলের সামনে ছড়িয়ে পরার পর থেকেই তাদের হাসপাতালের রেপুটেশন খারাপ হয়ে গেছে। সেটাকেই আবার একবার ফিরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করছে পোখরাজ। সে রাধিকার বাবাকে অনুরোধ করে আবার একবার হাসপাতালে যোগ দিতে বলেছে। তিনি এখন সেখানে আবার ফ্রীতে চিকিৎসা করছেন। উল্টো দিকে রাধিকা একটি অন্য হাসপাতালে গেছে ডাক্তারি করতে। সেখানে গিয়ে তার সঙ্গে ডক্টর অনির্বাণ গুহর দেখা হয়েছে। তার সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছে।
কিন্তু রাধিকা নতুন হাসপাতালে যোগ দেওয়ার পর থেকে তাকে শুধু নাচ গান এইসব করতেই দেখা যাচ্ছে এমন টাই বলছে দর্শক। সে একবার ডক্টর গুহার জন্মদিন পালন করছে একবার বসন্ত উৎসব পালন করছে। রোগী থেকে শুরু করে হাসপাতালের স্টাফ সকলকে নিয়ে নাচ গান করছে, তাকে রোগী দেখতে দেখাই যাচ্ছে না। উল্টোদিকে তাও পোখরাজ নিজেদের হাসপাতালকে বাঁচানোর জন্য যা যা করণীয় তাই করার চেষ্টা করছে। একজন ডাক্তার হয়ে সে কি করে সারাদিন নাচ গান করতে ব্যস্ত থাকে! এমনটাই প্রশ্ন দর্শকদের।
যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে এই ধারাবাহিককে। প্রথমত হুট করে গল্পের প্রতিক সেনকে প্রবেশ করানো এবং তারপরে কভার ফটোতে পোখরাজকে সাইডে সরিয়ে দিয়ে রাধিকার সাথে দাঁড় করানো এইসব কিছু নিয়েই বেশ কেঁপে উঠেছিল এই কাদকা ফ্যানেরা। এবার সোশ্যাল মিডিয়ায় দর্শকরা রাধিকার নাচ গান নিয়ে নানা রকম কটাক্ষ শুরু করেছে তাদের মতে একজন ডাক্তার হয়ে নেচে গেয়ে বেড়াচ্ছে, কোনো চিকিৎসা করতে দেখা যাচ্ছে না। এর আগেও বহু আজগুবি জিনিস দেখানো নিয়ে বাংলা টেলিভিশন ধারাবাহিক গুলি কটাক্ষের শিকার হতে হয়েছে, যা আরো একবার সম্মুখীন হল।

