গৌরী মায়ের পরে এবার ইন্দ্র বাবা! ‘গৌরী এলো’কে নকল করার অভিযোগ ‘খেলনা বাড়ি’র উপর! জি বাংলার ধারাবাহিকে আর কত গাঁ’জাখুরি দেখাবে? প্রশ্ন দর্শকের

এই মুহূর্তে জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি’। যেখানে মুখ্য ভূমিকা অর্থাৎ ইন্দ্রজিতের ভূমিকায় অভিনয় করছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং মিতুলের ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি। গল্প শুরু থেকেই ইন্দ্র এবং মিতুলের জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের।

Bengali television

তবে এখন ধারাবাহিকে তাদের দুজনের সবচেয়ে বড় শত্রু হলো ইন্দ্রর সৎ ভাই রন। সে বারবার চেষ্টা করে যাচ্ছে কী করে ইন্দ্রদের ক্ষতি করা যায়! ইন্দ্র প্রথম পক্ষের স্ত্রীর মতো দেখতে একটি নকল মেয়েকে নিয়ে এসে ইন্দ্র এবং মিতুলের জীবনে ঝড় তুলতে চেয়েছিল সে কিন্তু তাতে সে সাফল্য পায়নি। এখন আবার তারা পিকনিকে গিয়েছিল সেই পিকনিকে নদীতে ইন্দ্রকে ধাক্কা মেরে ফেলে দেয় রন।

Bengali television

আর তখনই নদীতে কুমির দেখা গিয়েছে এমনই খবর শোনা যায়। তারপরে দেখা যায় ইন্দ্রকে জলের মধ্যে কুমির আক্রমণ করে। ইন্দ্র সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে। আর হাসপাতালে মিতুল কলি এবং অর্কর সামনে আসল সত্যিটা বলে দেয়। তারপরেই মিতুল ইন্দ্রকে বলে যে সে সকলের সামনে দেখাবে যে তার স্মৃতিশক্তি চলে গেছে। তার কারণ সে রণকে হাতে না হাতে ধরতে চায়।

Bengali television

এরপরই দেখা যায় ইন্দ্রর ছুটির দিন কতগুলো লোক এসে তাকে গুরুজি গুরুজি বলতে থাকে। বোঝা যায় যে রন তাদেরকে পাঠিয়েছে ইন্দ্রকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু ইন্দ্র অভিনয় করছে যে তার কিছু মনে নেই সেজন্য সে কিছু বলতে পারেনা। তবে তাকে সবাই আশ্রমে নিয়ে যায় এবং গলায় মালা দিয়ে ইন্দ্র বাবা ইন্দ্র বাবা বলতে শুরু করে।

Bengali television

এই দেখে দর্শকরা খেলনা বাড়ির ট্রোল করছে। আবার অনেকে বলছে যে গৌরী এলোর গৌরী মার মত এবার খেলনা বাড়িতে শুরু হয়েছে ইন্দ্র বাবা। এখন ধারাবাহিকের জনপ্রিয়তা একটু পরে গেলেই একই রকম ট্রেন্ড চলতে শুরু করে। তাই গৌরী এলোর ভক্তরা আবার নকল করার অভিযোগ এনেছে খেলনা বাড়ির উপর।

Back to top button