মিতুলের শরীরে ঢুকলো আসল অন্তরার আত্মা! একটা স্বাভাবিক সিরিয়ালকে ভুতুড়ে কান্ড করে দিচ্ছে, বলছে দর্শকরা

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে। শুরুর প্রথম থেকেই মিতুল এবং ইন্দ্রর জুটিকে দর্শক অনেক পছন্দ করেছেন। তবে বর্তমানে সেই গল্প একেবারেই বদলে গেছে। কিছুদিন আগেই দেখা গেছে ইন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী অন্তরা ফিরে এসেছে কিন্তু পরে জানা যায় সে নকল। যে গল্প শুরু হয়েছিল গ্রামের মেয়ে মিতুল এবং তার মেয়ে গুগলিকে নিয়ে। এখন সেই গল্পে দেখা যাচ্ছে আসল অন্তরা, নকল অন্তরা, অনুরাধা, রণদের নিয়ে এগিয়ে যাচ্ছে।
টিআরপি তালিকাতেও ভালই ফল করে জি বাংলার এই ধারাবাহিকটি। তবে বর্তমানে এই ধারাবাহিকে কিছু অলৌকিক শক্তির আভাস পাওয়া যাচ্ছে। যা নিয়ে রীতিমতো ট্রোল হতে শুরু করেছে দর্শকমহলে। প্রসঙ্গত গল্পে দেখা যাচ্ছে নকল অন্তরাকে ইন্দ্রর সৎ ভাই রন এবং অনুরাধা নিয়ে এসেছে মিতুলের থেকে ইন্দ্রকে আলাদা করার জন্য। যখন সে সেই উদ্দেশ্যে সফল হয়নি তখন থেকেই মিতুলকে মেরে ফেলার চক্রান্ত করছে তারা। কিছুদিন আগের একটি পর্বে দেখা গেছে মিতুলকে একটা ঘরের মধ্যে আটকে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল নকল অন্তরা। আর তখনই একটি ছায়া মূর্তি এসে তার ঘরের দরজা খুলে দেয় এবং মিতুলকে বের হতে সাহায্য করে।

এরপরে ফাইল পেতেও সাহায্য করেছে আসল অন্তরা। কিন্তু আসল অন্তরার কোনো অস্তিত্ব রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যায়নি। এরই মধ্যে আসন্ন পর্বে দেখা গেছে মিতুলের ওপর আসল অন্তরার আত্মা ভর করেছে। যা দেখে রীতিমতো ঘাবড়ে গেছে দর্শক অনেকেই বলছে এবার কি একটা স্বাভাবিক ধারাবাহিকে ভূত-প্রেত দেখতে হবে! এতদিন অনেকে ভাবছিল যে আসল অন্তরা বেঁচে রয়েছে কিন্তু যখন থেকে তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তখন থেকেই শুরু হচ্ছে নানা রকম সমালোচনা সোশ্যাল মিডিয়াতে। অনেকে আবার গৌরী এলো ধারাবাহিকের নকল বলেও মনে করছে। অনেকে বলছে সেখানে শুধু মা কালী গৌরীর মধ্যে ঢোকে এখানে অন্তরার ভূত মিতুলের মধ্যে ঢুকেছে।
এখন ধারাবাহিকে দেখা যাচ্ছে অর্ক কোর্টে প্রমাণ করার চেষ্টা করছে যে গুগলির কাস্টডি চাইছে সে আসলে নকল অন্তরা। তারা জানতে পেরেছে যে আসল অন্তরার মাসির মেয়ে হল এই নকল অন্তরা যে প্লাস্টিক সার্জারি করিয়ে অন্তরার মুখ নিয়েছে। ছোটবেলায় তার বাবা মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায় । কিন্তু নকল অন্তরার আসল নাম হলো অনামিকা। আর অনামিকার মায়ের একটি ছবি আসল অন্তরার মা বাবার পাশে দেখতে পেয়েছিল মিতুলরা। এই থেকেই তারা আসল সত্যির কাছাকাছি যায় এমনকি অনামিকা যে ফ্ল্যাটে থাকত তার সিকিউরিটি গার্ডকেও ডেকে নিয়ে আসে সাক্ষীর জন্য।

কিন্তু শেষ পর্যন্ত কোর্ট থেকে নথি খুঁজে পায় নি অর্করা। এরপরে কী হতে চলেছে তা এখনো জানা যায়নি। তবে পরবর্তী পর্বে দেখা যাবে মিতুল তার ভোলে বাবার কাছে গিয়ে বলে মিতুল তার সন্তানের জন্য নিজের প্রাণ বাজি রাখতে পারে। এরপরে সে মাথা ঠুকতে আরম্ভ করে। তারপরেই দেখা যায় আসল অন্তরার আত্মা গিয়ে মিতুলের মধ্যে ঢোকে এবং মিতুল উঠে দাঁড়ায়। এই দেখে ইন্দ্র বলে তোমার কী হয়েছে! পরবর্তী পর্ব দেখার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছে। কিন্তু সম্প্রতি খেলনা বাড়ির ট্র্যাক নিয়ে কটাক্ষ সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

