‘ভদ্রলোকটি এক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী’! “পরম” থেকে “ইন্দ্র” যে চরিত্রেই অভিনয় করে তাতেই স্ত্রীরা মৃ’ত্যুর মুখ থেকে ফিরে আসে! এই দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শক

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে এখন এটি অন্যতম চর্চিত ধারাবাহিক। ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি । তাঁর বিপরীতে নায়ক হলেন ইন্দ্র, যিনি ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে।

কে আপন কে পর একটি পারিবারিক ড্রামা সিরিজ ছিল যেখানে প্রধান ভূমিকায় পল্লবী শর্মা এবং বিশ্বজিৎ ঘোষ অভিনয় করেছিলেন। মোনালিসা পল প্রধান প্রতিপক্ষ (তন্দ্রা) চরিত্রে অভিনয় করেছেন, যেখানে অনন্যা বিশ্বাস, অরিন্দ্য ব্যানার্জী, রেশমি সেন, কল্যাণী মন্ডল, ইন্দ্রনীল চট্টেজী এবং সিমরন উপাধ্যায় প্রধান সহায়ক ভূমিকায় উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানটি বাংলা টেলিভিশনের সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি । দুটি ধারাবাহিকের মধ্যে একটি অদ্ভুত মিল রয়েছে।

এই দুই ধারাবাহিকেই নায়ক চরিত্রে যিনি অভিনয় করছেন সেই ব্যক্তি নাকি ধন্বন্তরি এমনটাই দাবি করছেন ভক্তরা। তিনি তার নায়িকা কে একেবারে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছেন এমনটাই দেখা গেছে ধারাবাহিকে। কে আপন কে পর ধারাবাহিকের ক্ষেত্রেও জবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল পরম আর খেলনা বাড়ি ধারাবাহিকেও মিতুল কে একেবারে চিতা থেকে ফিরিয়ে আনল ইন্দ্র। আর এই অলৌকিক কান্ড দেখেই নায়কের ঐশ্বরিক ক্ষমতা বর্তমান তা মানতে বাধ্য হয়েছেন দর্শক মহল।

কে আপন কে পরে নায়িকা জবার পিছনে সর্বদাই লেগে থাকতো তার জা অর্থাৎ পরমের বৌদি। আর তারই ফলস্বরূপ একাধিকবার বিপদে পড়ে জবা আর একবার তো মৃত্যুমুখেও পড়তে হয়েছিল তাকে। দর্শকরা ভেবেই নিয়েছিল এইবার নায়িকা শেষ। কিন্তু অসাধ্য সাধন করে এক অলৌকিক ক্ষমতার জোরে গল্পের নায়িকা কে ধারাবাহিক ছাড়তে দেননি পরম। আর সেই বিশেষ ক্ষমতার প্রয়োগ করতে দেখা গেল তার পরবর্তী ধারাবাহিক খেলনা বাড়িতেও।

খেলনা বাড়ির নায়ক ইন্দ্রর সৎভাই রণ সারাদিনরাত চেষ্টা করে যাচ্ছে ইন্দ্র আর মিতুলকে কিভাবে বিপদে ফেলা যায় কিভাবে তাদের সর্বনাশ করা যায়, আর মেরে ফেলতে পারলে তো আরো ভালো হয়। আর এইবার সফলতার একদম দলগোড়ায় পৌঁছে যায় রণ। কিছুদিন আগেই দেখা যায় রণ মিতুলকে এমন একটি ইনজেকশন দেয় যার দরুন মিতুলের হার্ট চললেও সে বেঁচে আছে তার কোন প্রমাণ তার শারীরিক ক্রিয়া-কলাপ থেকে পাওয়া যায় না। ফলে সবাই ভেবে নেয় মিতুল মৃত। তাকে রীতিমতো চিতাতেও তুলে ফেলা হয়। কিন্তু রণ এর সেই গুড়ে একপ্রকার বালি ঢেলে দিয়ে নিজের অলৌকিক ক্ষমতার প্রয়োগ করে আবারো নিজের নায়িকা কে চিতা থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনেন নায়ক ইন্দ্র। যা দেখে আপ্লুত দর্শক।

এক নেটিজেন এই নিয়ে মন্তব্য করেন – ‘আপনি জেনে অবাক হবেন ভদ্রলোকটির এক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। এ-ই লোকটির সাথে কোনো নারীর বিয়ে হলে ঐ নারী অমরত্ব লাভ করে। যত বড়ই মৃ’ত্যু ফাঁদ হোক না কেন সে নারী বেচে ফিরবেনই ফিরবেন। ৩ বিষয়টি গভীর গবেষণা লব্ধ।’

Back to top button