বারবার বিয়ের মন্ডপে একই বর বউকে দেখেও সমান আগ্রহী টুটুল! ক’মাসের মধ্যে গুড্ডি আর যুধাজিতকে তিনবার বিয়েতে বসতে দেখে ‘গুড্ডি’ ধারাবাহিক নিয়ে ট্রোল দর্শকমহলে

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হল স্টার জলসার ‘গুড্ডি’। যেটি নিয়ে এতদিন নানা রকম সমালোচনা হলেও বর্তমানে সেটি জনপ্রিয়তা অর্জন করেছে। গল্প একেবারেই অন্যদিকে মোড় নিয়েছে কয়েক বছরের লিপ নেওয়ার পর থেকেই। আর এখন আরো একবার দর্শকদের পছন্দের হয়ে উঠেছে গুড্ডি ধারাবাহিকটি।
এই ধারাবাহিকটিতে প্রথমে দেখানো হয়েছিল নায়িকা গুড্ডি গ্রামের এক মেয়ে যে বড় পুলিশ অফিসার হতে চায়। কিন্তু ঘটনাচক্রে তার বিয়ে হয়ে যায় অনুজের সঙ্গে। কিন্তু অনুজ তার সঙ্গে বিয়েটা মেনে নিতে পারে না আর তাদের ডিভোর্স হয়। এবং পরে অনুজ শিরিনকে বিয়ে করে। শিরিনকে বিয়ে করার পরেও সে আবার গুড্ডির সাথে সংসার করতে চাই।
এই নিয়ে গল্প দেখতে দেখতে দর্শকরা এত বিরক্ত হয়ে উঠেছিল যে নানা রকম সমালোচনা হত ধারাবাহিকের নায়ক নায়িকা কে নিয়ে। তারপরেই গল্পে আসে নয়া মোড় এবং গুড্ডির এক নতুন নায়ক আসে যুধাজিত। সে গুড্ডির অতীত জেনেই তাকে বিয়ে করতে চায়। কিন্তু প্রথমবার বিয়ের দিন হঠাৎ করে খবর আসে অনুজের অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য তাদের বিয়ে হয় না আর গুড্ডি মন্ডপ ছেড়ে বেরিয়ে যায়।
তারপরে আবার একদিন বিয়ে ঠিক হয় কিন্তু গুড্ডি যুধাজিতের কাছ থেকে সিঁদুর পরেনা নিজে নিজেই মাথায় সিঁদুর দিয়ে দেয়। এই নিয়ে কম কটাক্ষ হতে দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতে। তবে এবার গল্প কিছুটা স্বাভাবিকের দিকে এগোচ্ছে বলেই মত দর্শকদের। সম্প্রতি গুড্ডি এবং যুধাজিত দুজনের মতেই তাদের আবার বিয়ে হচ্ছে, সুন্দর করে তা ফুটিয়ে তুলছে। কিন্তু দর্শকদের কথায় দুজনের বিয়ে এই নিয়ে বহুবার দেখানো হচ্ছে ধারাবাহিকে। আর তাদের বারবার বিয়ের মন্ডপে বসে দেখতে দেখতে কী করে তাদের পরিবারের লোকেরা একই রকম আগ্রহী থাকতে পারে!
এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”আমি বুঝি না টুটুল একই মানুষের বারবার বিয়েতে সেই একই পরিমাণ Excited থাকে কি করে ভাই???এতো আনন্দ উল্লাস আসে কোত্থেকে????গুড্ডির শুভদৃষ্টির সময় এমন করে চিৎকার করে যুধাজিৎ এর দিকে তাকাতে বলছে গুড্ডিকে যেন এই প্রথমবার গুড্ডি বিয়ে করছে।গুড্ডি যুধাজিৎ একসাথে এই নিয়ে তিনবার বিয়ে করতে বসেছে 4-5 মাসের মধ্যে।
ভাই হাসি পায় না ।”

