ঈশান ডাক্তার হয়ে পাহাড় থেকে পড়লো আর ফিরলো সন্ন্যাসী হয়ে! আধ্যাত্মিক সিরিয়াল নাকি, ‘যেমন খুশি সাজো প্রতিযোগিতা’? ‘গৌরী এলো’ দেখে হেসে লুটোপুটি খাচ্ছে দর্শক

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘গৌরী এলো’ (Gouri Elo)। মূলত ধর্ম আর বিজ্ঞানের মিশেলে তৈরি এই ধারাবাহিক নিয়ে বরাবরই কৌতূহলের অন্ত নেই দর্শকমহলে। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই ধারাবাহিকের নায়ক-নায়িকা ঈশান-গৌরী (Ishan Gouri) হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর মানব রূপ।

ঈশ্বরের অংশ বাস করেন তাদের শরীরে। তাই মা ঘোমটা কালি এবং মহাদেবের আশীর্বাদে মাঝেমধ্যেই এই ধারাবাহিকে ঈশান-গৌরীর হাত ধরে নানা ধরনের অলৌকিক কাণ্ডকারখানা দেখা যায়। এই সিরিয়ালের দর্শকরাও ইতিমধ্যে যার সাক্ষী থেকেছেন বহুবার। নিয়মিত দর্শকরা জানেন কিছুদিন আগেই ধারাবাহিকে মৃত্যু হয়েছে নায়ক অর্থাৎ ডাক্তার ঈশান ঘোষালের।

সম্প্রতি দেখা গিয়েছে শৈলমার চক্রান্তে ঈশান কে খাদের কিনারায় দাঁড়িয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল এক ভন্ড সন্ন্যাসী। ইতিমধ্যেই সে আবার এসে হাজির হয়েছে ঘোষাল বাড়িতে। শৈলমার কথা মতোই আড়ালে থেকেই সে সমানে ক্ষতি করার চেষ্টা করে চলছে গৌরির। গত পর্বে ধারাবাহিকের দেখা গিয়েছে গৌরীকে প্রাণে মারার জন্য আগে থেকে রেলিং কেটে রাখার ব্যবস্থা করেছিল শৈলমা। সেখান থেকে পড়ে যায় গৌরী, তবে অলৌকিকভাবে নিচে একটি ফুলের বিছানা থাকায় সে বেঁচে যায়।

ishaan gouri new track

অন্যদিকে সিরিয়ালে বহুদিন ধরে ডাক্তার বাবু ঈশানের দেখা না পেয়ে গৌরীর মতোই মন খারাপ দর্শকদের। সকলের এখন অপেক্ষায় রয়েছেন ঈশানের নতুন রূপে ঘোষাল বাড়ি ফিরে আসার অপেক্ষায়। এবার ঘটল সেই অপেক্ষার অবসান। সোজা সন্ন্যাসী বেশে ধারাবাহকে ফিরছেন গল্পের নায়ক। এর আগে বহুবার এই ধারাবাহিকের একেক জনকে এক এক রূপে দেখা গেছে। গৌরী কে কখনো কালি কখন বা অন্নপূর্ণা রূপে, শৈলমা তো প্রতিদিনই নিজের রূপ বদলান, আর এবার বাদ রইলো না ঈশান।

এই দিনের পর্বে জানাজায় কোন এক দূর গ্রামে বটগাছের তলায় সাধক হয়ে বসে আছে গৌরীর ঈশান। দুই লোকের মধ্যে কথোপকথন হয় এই বিষয়ে। একটি লোক অপরজনকে জিজ্ঞাসা করেন প্রতিদিনই সেই বটগাছের নিচে এত ভীড় কিসের তখন উত্তরের তিনি জানতে পারেন এক সাধক হঠাৎ এই বটগাছের নিচে এসে বসেছে, সে তাকালেই নাকি সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তাহলে বোঝাই যাচ্ছে এবার সাধক বেশে ঈশান। এই পর্বটি দেখার পর ভক্তরা বলেন এই ধারাবাহিকের নাম গৌড় এলো না হয়ে যেমন খুশি তেমন সাজো হলে বরং বেশি মানাত।

Back to top button