বার বার লগ্নভ্রষ্টা হয়ে এবার ফিরছেন লগ্না নাম নিয়ে! তবে কি এবার মিটবে লগ্নভ্রষ্টা হওয়ার দোষ? ইন্দ্রাক্ষি দের নতুন চরিত্র নিয়ে প্রশ্ন দর্শকের

বাংলা টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন ইন্দ্রাক্ষি দে। যাকে বহু ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখেছে দর্শক। তার অভিনীত চরিত্রগুলি রীতিমতো গায়ে জ্বালা ধরিয়ে দিত দর্শকদের। যা নিয়ে অত্যন্ত চর্চা হতো সোশ্যাল মিডিয়াতে।

এই মুহূর্তে তাকে কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে না। তবে এর আগে তাকে দেখা যেত ‘মাধবীলতা’তে। সেখানেও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার খলনায়িকার চরিত্র এবং মাধবী সঙ্গে লড়াই সবকিছুই দেখানো হয়েছিল ধারাবাহিকে। এই ধারাবাহিকটি ছিল স্টার জলসার। কয়েক মাস আগেই এটি শেষ হয়েছে। মাত্র তিন মাস চলার পরেই শেষ হয়ে গিয়েছিল ‘মাধবীলতা’।

Indrakshi Dey (Actress) Wiki, Height, Weight, Age, Biography & More

এর আগে ইন্দ্রাক্ষিকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ডাকি’তে। সেখানে আর্যার চরিত্রে অভিনয় করে তিনি অসংখ্য জনপ্রিয়তা কুড়িয়েছিলেন দর্শক মহলে। সেখানেও আদ্যপ্রান্ত একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাক্ষি। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যেত অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে।

তবে সম্প্রতি খবর আসছে যে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘মুকুটে’ও থাকবেন অভিনেত্রী ইন্দ্রাক্ষি দে। তার চরিত্রের নাম লগ্না। যা সামনে আসার পরেই দর্শকরা মজা করতে শুরু করেছেন তাকে নিয়ে। প্রসঙ্গত এর আগে যে দুটি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল দুটিতেই খলনায়িকার চরিত্রে বা পার্শ্ব নায়িকার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। আর নায়কদের সাথে বিয়ের মন্ডপে বসেও তার বিয়ে ভেঙে যেত।

May be an image of 2 people and people standing
তাই এক নেটিজেন লিখেছেন যে ‘যমুনা ডাকি’তে বারবার লগ্নভ্রষ্টা হওয়ার পর আর ‘মাধবীলতা’তে দুবার লগ্নভ্রষ্টা হওয়ার পর নতুন ধারাবাহিক ‘মুকুটে’ তার নাম লগ্না দেওয়া হয়েছে। তাহলে কি তার মাথার এই লগ্ন স্রষ্টা দোষ এবার কেটে যাবে! নেহাত মজা করেই এই কথা বলেছেন ওই নেটিজেন। তবে এটাই দেখার ‘মুকুট’ ধারাবাহিকে অভিনেত্রী আবার নেতিবাচক চরিত্রেই ফেরেন নাকি এবার আসেন ইতিবাচক চরিত্র নিয়ে!

Back to top button