“মিষ্টির মতো যদি শাক্যকেও সিদ্ধার্থ এমন ভাবেই আদর করত তাহলে হয়তো তাদের মধ্যে মিঠিকে আসতে হতো না”! সিদ্ধার্থের ওপর এবার ক্ষোভ উগরে দিল দর্শকরা

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। জি বাংলার এই ধারাবাহিকটি শুরুর প্রথম থেকে দর্শকের কাছে দারুন জনপ্রিয়তা অর্জন করে রয়েছে। দু বছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক নিয়ে চর্চা থামেই না সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সেটাই আরো বেশি করে হচ্ছে এখন।

কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল মিঠাই চরিত্রটি মারা গেছে কিন্তু সে সম্প্রতি আবার ফিরে এসেছে। সে সবকিছু ভুলে গেলেও তার সঙ্গে রয়েছে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের মেয়ে মিষ্টি। যার সম্বন্ধে সিদ্ধার্থ জানেই না কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। এর আগে সিদ্ধার্থ এবং মিঠাই এর একটি ছেলে রয়েছে যার নাম শাক্য। যার সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক কিছুটা হলেও কঠোর।

Bengali televisionযখন থেকে শাক্যকে দেখানো হয়েছে তখন থেকে দেখা গেছে সে খুবই বদমাইশি করত আর তার সঙ্গে সিদ্ধার্থ অনেকটাই কঠোর ব্যবহার করত। তখন সিদ্ধার্থ বলত মিঠাই চাইত তার ছেলে সবকিছুতে প্রথম হবে, আর সেটাই সে করতে চাইছে। যার জন্য শাক্যকে সে সবসময় কড়া শাসনে রাখতো। তাই শাক্য নিজের পা কে ভয় পেত। তাদের দুজনের সম্পর্ক ভালো করার জন্যই মিঠিকে তাদের মাঝে আসতে হয়েছিল।

কিন্তু সেই জায়গায় মিষ্টির সঙ্গে প্রথম আলাপেই সিদ্ধার্থর খুব কাছের হয়ে উঠেছে সে। বাবা মেয়ে একে অপরের আসল পরিচয় না জানলেও যে কেউ দেখলে বলে দেবে তারা দুজন বাবা মেয়ে। তাকে আদরে আহ্লাদে একেবারে ভরিয়ে দিচ্ছে সিদ্ধার্থ। তাই এবার নেটিজেনরা প্রশ্ন তুলছে তাহলে কেন সিদ্ধার্থ শাক্যর সঙ্গে অত কঠোর ব্যবহার করতো। আবার কেউ কেউ বলছে হয়তো বাবা মেয়ের সম্পর্ক এমনই হয়।

এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”সিড মিষ্টিকে এত ভালবাসে নিজের হাতে খাইয়েও দিল কিন্তু শাক্য কে ওতো এরকম একটু আদর করতে পারে এই জিনিসটা খুব খারাপ লাগলো। হয়তো বাবার কাছে ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি ভালোবাসি তাই বলে এত পার্থক্য মিষ্টির মতো যদি সিড শাক্য কেউ একটু আদর করতো তাহলে বাবা আর ছেলের বন্ডিং মিঠিকে ঠিক করতে হতো না “।

Back to top button