“গুড্ডি” ধারাবাহিকে অশনি সংকেত!! ফলে বদলে যাবে শিরিন, অনুজ, গুড্ডি, যুধাজিৎ সকলের জীবন! আসন্ন টুইস্ট ভেবে ভয়ে কাঁটা হয়ে যাচ্ছে দর্শক মহল

বর্তমানে স্টার জলসার গুড্ডি এমনই একটি ধারাবাহিক যেটি কিছুদিন আগে পর্যন্ত দর্শকদের বিরক্তির কারণ ছিল সেটি এই মুহূর্তে বেশ পছন্দের হয়ে উঠেছে সকলের। প্রথম থেকেই গুড্ডি, অনুজ, শিরিন এদের তিনজনের ত্রিকোণ সম্পর্ক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে উঠেছিল দর্শক। তারপরেই কিছুদিন আগে গল্পে আসে গুড্ডির আরেক নায়ক যুধাজিৎ। চরিত্রটি দর্শকের প্রথম থেকেই বেশ পছন্দের হয়েছিল।
সে গুড্ডির সকল অতীত জেনেই তাকে বিয়ে করতে চেয়েছিল। আসলে সে গুড্ডিকে ভালোবেসে ফেলেছিল। একটা সময় নিজের মায়ের অমতে পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু গুড্ডি তাকে বারবার প্রত্যাখ্যান করেছে। এমনকি প্রথম বিয়ের দিন মণ্ডপ থেকে উঠে চলে যায় শুধুমাত্র অনুজের এক্সিডেন্ট হয়েছে বলে। দ্বিতীয় দিন যুধাজিৎ এর হাত থেকে সিঁদুর পর্যন্ত পড়ে না। তাও সে বারে বারে গুড্ডিকে আপন করে নিতে চেয়েছিল।

মাঝে অবশ্য তার চরিত্রটিকে দর্শকরা পছন্দ করতে পারছিল না তার কারণ সে বারবার গুড্ডির কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করছিল আর গুড্ডি তাকে প্রত্যাখ্যান করছিল সেটা দেখেই দর্শক বিরক্ত হচ্ছিল। তারপরেই কয়েক বছরের লিপ নেওয়া হয় গল্পে। সেই লিপের পরে আবার যুধাজিতের চরিত্রটিকে দেখানো হয়। তবে সেখানে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যায় এবং গুড্ডি যুধাজিৎ-এর সম্পর্কের মধ্যে।
তারা একে অপরের অত্যন্ত কাছের হয়ে ওঠে এই ক বছরে। এমনকি গুড্ডি সকলের সামনে নিজে থেকেই যুধাজিৎকে বিয়ের কথা বলে। সম্প্রতি তাদের দুজনের ইচ্ছাতেই তাদের বিয়ে দিচ্ছে বাড়ির সকলে মিলে। একে অপরের সঙ্গে অত্যন্ত সুন্দর মুহূর্ত কাটাচ্ছে তারা। সেই সঙ্গে যুধাজিতের বাবাও সাধুবেশে ফিরে এসেছেন এবং তার আসল সত্যিই সামনে এসেছে। এই সব কিছু নিয়ে বেশ ভালোই এগোচ্ছে গুড্ডি ধারাবাহিকের গল্প।
তবে এত কিছুর মধ্যে গুড্ডি অনেকটা এগিয়ে গেলেও অনুজ সেই আগের মতই রয়েছে। এখনো সে যুধাজিৎ এবং গুড্ডির বিয়ে ভালোভাবে মেনে নিতে পারছে না। সেই সঙ্গে দর্শকের একাংশ বলছে যে এত সুন্দর করে গুড্ডি আর যুধাজিৎ-এর সম্পর্কটাকে দেখানো হচ্ছে যেটা অত্যন্ত অস্বাভাবিক বাংলা সিরিয়ালে। যদি সবকিছু এত ভালোভাবেই হয় তাহলে গল্প আর কী নিয়ে এগোবে! তাই দর্শকদের মতে এবার একটা খুব বড় টুইস্ট বা ক্ষতি হতে চলেছে এই গল্পে।
যা নিয়ে এক নেটিজেন লিখেছেন,”কেন জানি না মনে হচ্ছে গুড্ডিতে কোনো বড় রকমের টুইস্ট আসবে ।কোনো সাংঘাতিক দূর্ঘটনা ঘটবে এবার দুষ্কৃতীর বিরুদ্ধে লড়াই শুরু হবে যার জন্য এখানে আসা গুড্ডি যুধাজিৎ অনুজ শিরিনের মধ্যে কারর একটা ক্ষতি হবে আজ শিরিন এর সব লড়াই এর অবসান ঘটেছে আর তো গুড্ডির সাথে লড়াই এর কোনো কারণ রইল না, কি হবে দেখা যাক গুড্ডি যুধাজিৎ এর বিয়ের চমকটা সুন্দর ছিল এবার দেখা যাক কি হয় আগে সত্যি বলতে যুধাজিৎ এর বাবাকে সন্দেহ হচ্ছে না তা নয়।আচমকা এখানে দেখা খুব সন্দেহজনক ।”

