কখনও দুর্গা, কখনও সরস্বতী এখন আবার কালী জি বাংলার ভিলেনরা দেবীদের হাতেই জব্দ!! মিঠাই, জুঁইএর পরে এবার মিতুলের দেবীরূপ দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শকরা।

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। প্রথম থেকেই ইন্দ্র মিতুলের জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের। ধারাবাহিক শুরুর প্রথম থেকেই দেখা যাচ্ছে ইন্দ্রর সৎ ভাই রন কোন না কোন ভাবে ইন্দ্রর ক্ষতি করতে চাইছে।

আর এতদিন ধরে ধারাবাহিকেও এটা বারবার দেখানো হয়েছে। কিছুদিন আগেই দেখা গেছে ইন্দ্ররা বাড়ির সকলে মিলে পিকনিক করতে গিয়েছিল আর সেখানে গিয়ে রন ইন্দ্রকে নদীর জলে ঠেলে ফেলে দেয়। আর সেই নদীতে কুমির ইন্দ্রকে আক্রমণ করে কিন্তু ইন্দ্র নিজেই সেখান থেকে বেরিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ইন্দ্র রণর আসল সত্যিই মিতুল এবং অর্ক আর কলির সামনে বলে। আর তখনই মিতুল ইন্দ্রকে বলে স্মৃতিশক্তি ভুলে যাওয়ার নাটক করতে।

Bengali television

এরপরেই দেখা যায় হাসপাতালে ইন্দ্রর ছুটির দিন কতগুলো লোক এসে ইন্দ্রকে ইন্দ্র বাবা বলতে শুরু করে। আর গলায় মালা পরিয়ে তাকে আশ্রমে নিয়ে চলে যায়। এই সবকিছুই রণর চাল এমনটাই দেখানো হয়। আসন্ন একটি পর্বে দেখা যেতে চলেছে রন ইন্দ্রকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে তাকে মা কালীর সামনে ব’লি দেবে। আর তখনই মিতুল মা কালী সেজে রণর সামনে এসে দাঁড়ায়।

Bengali television

এই দৃশ্য দেখার পরেই নেট মাধ্যমে হাসির রোল উঠেছে। নেটিজেনদের মধ্যে অনেকেই বলছে জি বাংলার নায়িকারা সুযোগ পেলেই দেবী হয়ে যায় ভিলেনদের ধরতে। এতদিন জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিক ট্রোলের শিকার হত মাঝেমধ্যেই মা কালীর মতো জিব বার করে দাঁড়িয়ে পড়তো বলে, এবার সেই প্রথা শুরু করেছে সকলে এমনটাই মত অনেকের।

Bengali television

প্রসঙ্গত এর আগে ‘মিঠাই’ ধারাবাহিকে মনোহরাকে প্রোমোটারের হাত থেকে বাঁচানোর জন্য মিঠাই মা দুর্গা সেজে দাঁড়িয়ে ভয় দেখিয়েছিল। আর যাতে ভয় পেয়ে সে ভালো হয়ে গিয়েছিল তারপরে আবার জি বাংলার আরও একটি ধারাবাহিক ‘সোহাগ জলে’ জুঁই তার দাদাকে ধরার জন্য মা সরস্বতীর মতো সেজে দাঁড়িয়ে পড়েছিল। এখন আবার মিতুল মা কালী হয়ে দাঁড়িয়ে গেছে রণকে ধরার জন্য।

Back to top button