অনুজ এবার নায়কের মতই আচরণ করছে কিন্তু গুড্ডি হ্যাংলামো করছে! ‘গুড্ডি’ ধারাবাহিকের নতুন মোড় নেওয়ার পর থেকেই অনুজের চরিত্রটির জনপ্রিয়তা বাড়ছে দর্শকদের মধ্যে

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হল স্টার জলসার ‘গুড্ডি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা রনজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তী মুদলিকে। তবে এই ধারাবাহিকের জনপ্রিয়তার থেকে বেশি দর্শকদের মধ্যে এর গল্প নিয়ে বিরক্তি প্রকাশ বেশি হয়। তার কারণ দর্শকদের মতে এই ধারাবাহিকে প’র’কী’য়ার এবং ত্রিকোন প্রেম এই সব কিছুই এমন অদ্ভুতভাবে দেখানো হয় যা সমাজে মোটেও ভালো প্রভাব ফেলে না।

Watch Guddi All Latest Episodes on Disney+ Hotstar

প্রথম থেকে গুড্ডি, অনুজ, শিরিন এই তিনজনের জীবনকে এমন ভাবে দেখানো হয়েছে যা দেখতে দেখতে বিরক্ত দর্শক। তারপরে কিছুদিন আগে ধারাবাহিকের গল্পে প্রবেশ করেছে যুধাজিৎ বলে একটি চরিত্র। তবে প্রথম দিকে যুধাজিৎ সকলের পছন্দের হলেও আস্তে আস্তে সেই চরিত্রটি কেউ আর পছন্দ করছিল না দর্শক এই নিয়ে দিনে দিনে গুড্ডি ধারাবাহিকের ভক্ত সংখ্যার থেকে বেশি ট্রোলার সংখ্যায় বেড়ে যাচ্ছিল।

Guddi - Watch Episode 214 - Anuj Makes an Attempt on Disney+ Hotstar
তবে এরই মধ্যে ধারাবাহিকে নেওয়া হয়েছে ৬ বছরের লিপ। যার পরে দেখানো হচ্ছে গুড্ডি একজন বড় পুলিশ অফিসার হয়েছে এবং রুপপুর বলে একটি গ্রামে এসেছে যেখানে সে এসপি। আর সেখানের ডিআইজি হল অনুজ। প্রথম দিনেই গুড্ডিকে সংবর্ধনা দেওয়া হয়েছে অনুকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা দুজন একে অপরের মুখোমুখি হয়েছে এবং অনুজের সঙ্গে তার ছেলেকে দেখানো হয়েছে। তাছাড়া শিরিন বা তার বাড়ির অন্য কাউকেই দেখতে পাওয়া যায়নি অনুজের সঙ্গে।

Guddi - Disney+ Hotstar
তবে দেখা হওয়ার সাথে সাথেই গুড্ডি চেষ্টা করছে অনুজের কাছ থেকে তার বাড়ির সকলের সম্বন্ধে জানার, বা শিরিন সম্পর্কে জানার। এমনকি গুড্ডি অনুজের বাড়িতেও যেতে চাইছে সেখান থেকে দাঁড়িয়ে অনুজ জানিয়েছে যে সে তার ছেলেকে নিয়ে এখানে একাই থাকে এবং সে কখনোই চায় না যে তার বাড়িতে গুড্ডি যাক। লিপ নেওয়ার আগে অনুজকে ঠিক যেরকম দেখানো হচ্ছিল এখন পুরোপুরি উল্টো দেখানো হচ্ছে যা দেখে দর্শকরা ভালো বলছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গুড্ডি চরিত্রটির উপরে দর্শকদের বিরক্ত আরও বেড়ে যাচ্ছে।

তার কারণ এতদিন সে নিজেই অনুজকে তার থেকে দূরে থাকতে বলেছিল। আর এত বছর পরে যখন অনুজ পরিবর্তন হয়ে গেছে এবং সে সিনিয়রের মতো আচরণ করছে এবং প্রফেশনকে প্রফেশনের জায়গায় রাখতে বলছে সেইজায়গায় গুড্ডি সমানে অতীতে চলে যাচ্ছে। এবং অনুজের ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করছে যেটা কেউই পছন্দ করছে না। তবে ধারাবাহিকের এই নতুন মোড় নেওয়ার পরে দর্শকের মধ্যে আরো একবার গুড্ডি ধারাবাহিক নিয়ে উন্মাদনা বেড়ে গেছে। আর সেইসঙ্গে অনুজের চরিত্রটিও এমন ভাবে পরিবর্তিত হয়েছে যে এখন অনেকেই বলছে অনুজ এবার নায়কের মত আচরণ করছে । তবে এবার পরবর্তী দিনেই দেখা যাবে অনুজের এই চরিত্রটির সাথে দর্শকরা ‘গুড্ডি’ ধারাবাহিককে কতটা জনপ্রিয়তা দেয়!

Back to top button