মহার্ঘ্য এখন নায়ক! দিনে দিনে ভিলেনে পরিণত হচ্ছে স্রোত! যতদিন গড়াচ্ছে বালি ঝড় দেখে এমনটাই মত দর্শকদের

স্টার জলসা কিছুদিন আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক রায় অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা ইন্দ্রাশীষ রায়কে। প্রোমো দেখার পর থেকেই সকলেই বুঝে গিয়েছিল এটিতে রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে। আদতে কে যে আসল নায়ক সেটা প্রথম থেকে বোঝা যায়নি। তবে গল্পের সম্প্রতি বোঝা গেছে আসল নায়ক দেখানো হচ্ছে মহার্ঘ্যকে।
এতদিন ধরে অনেকেই মনে করছিল স্রোতকে নায়ক হিসাবে দেখানো হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে গল্প যেদিকে এগোচ্ছে তাতে অনেকের মনে হচ্ছে যে পরবর্তী দিনের শ্রোত হবে ভিলেন এবং মহার্ঘ্য আর ঝোরার জীবনে সেই ঝড় তুলবে। বর্তমানে তার কথাবার্তায় দর্শকরা এমনটাই আভাস পাচ্ছে সকলে।
প্রসঙ্গত প্রথম দিকে ভক্তরা অনেকে স্রোতের সঙ্গে ঝোরার সম্পর্ক হোক বা তারাই নায়ক নায়িকা হোক। এমনটা মনে করলেও বর্তমানে মহার্ঘ্য চরিত্রটি অত্যন্ত মুগ্ধ করছে সকলকে। তাই এখন সকলেই চাইছে মহার্ঘ্যই নায়ক হিসাবে থাকুক।

গতকালের পর্বে দেখা গেছে মহার্ঘ্য সুন্দর করে ঝোরাকে বুঝিয়ে সুুঝিয়ে খাইয়ে দিচ্ছে। আর সে সমানে বলছে একটা সময় যখন ঝোরা নিজেকে প্রতিষ্ঠিত করে দেবে তখন আর তার বাবাও তাকে আটকাতে পারবেনা। আর তখন সে স্রোতের কাছে নিঃসন্দেহে চলে যেতে পারে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্রোত তাকে সমানে মহার্ঘ্যর বিরুদ্ধে নিয়ে যাচ্ছে এবং তাকে ভুল বোঝাচ্ছে।

আর এটাই দর্শক কিছুতে পছন্দ করছে না যার ফলে বর্তমানে দর্শকদের বেশিরভাগ অংশ ঝো lরা এবং মহার্ঘ্যকেই জুটি হিসেবে পরবর্তী দিনে দেখতে চাইছে এবং স্রোতকে তাদের জীবনের রাখতে চাইছে না। কিন্তু আগামী দিনে ধারাবাহিকে কী হতে চলেছে তা পর্ব দেখলেই বোঝা যাবে। তবে লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিক যে এখন দর্শকদের মনে ভালো দাগ কাটছে তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়।

