পোখরাজ চরিত্রটি দিনে দিনে বিরক্তিকর হয়ে উঠছে! লেখিকা নায়ককেই দর্শকদের চক্ষুশূল করে তুললেন? তবে কি লেখিকা প্রতীককে দর্শকদের প্রিয় করতে চান?

বেশ কিছুদিন হলো টিআরপি বাড়াতেই এক্কাদোক্কা ধারাবাহিকটিতে পার্শ্ব নায়িকা হিসেবে দেখা যাচ্ছে স্বপ্নীলা চক্রবর্তীকে। বর্তমানে দর্শকদের ভালো মতোই নজর কেড়েছেন এই অভিনেত্রী। গল্পে তার নাম রঞ্জাবতী। নামের মতন তাকে দেখতেও বেশ মিষ্টি। অল্প কিছুদিনের মধ্যেই নায়িকার থেকেও বেশি পছন্দের জায়গা করে নিয়েছে রঞ্জাবতী নামে চরিত্রটি।
বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। তবে কিছুদিন আগে থেকেই এই ধারাবাহিককে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। আসলে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক শেষের পর এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে প্রতীক সেন (Pratik Sen)। টেলিভিশন যাঁরা দেখেন তাঁরা জানেন বাঙালি দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের জুটি সোনামণি-প্রতীক। আর বাংলা টেলিভিশনের অন্যতম নায়ককে অন্য একটি ধারাবাহিকে ঢুকিয়ে সেই ধারাবাহিকের নায়ককে সাইড করার চেষ্টা মোটেও পছন্দ হচ্ছেনা দর্শকের।
স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিক এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। রাধিকা এবং পোখরাজ দুজনেরই জুটি প্রথম থেকেই বেশ প্রিয় ছিল দর্শকদের। ধারাবাহিকে পোখরাজের শ্বশুরবাড়ি তাদের সম্পর্কের বিরুদ্ধে ছিল। আর তার জেরেই পোখরাজ ও রাধিকার মধ্যে দূরত্ব তৈরী হয়।
ঘটনাচক্রে গল্পের নায়ক কিডন্যাপ হয়ে যায়। তাকে বাঁচিয়ে আনে রাধিকা। কিন্তু সামান্য কৃতজ্ঞতাটুকুনিও দেখায় না পোখরাজ। উল্টে বারবার বিভিন্নভাবে রাধিকাকে অপমান করে যায় কথা শুনিয়ে যায়। গল্পের নায়কের এরূপ আচরণে বেশ ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। অন্যদিকে পার্শ্ব চরিত্রে থাকা অনির্বাণ প্রতিনিয়ত রাধিকার সম্মানের দাম দিয়ে তাকে অসম্মানের হাত থেকে বাঁচায়। সে বুঝিয়ে দেয় কিভাবে একটা মেয়ের আত্মসম্মান রক্ষা করতে হয়। প্রথম থেকেই এই গল্পের নায়ক নায়িকা কে একসঙ্গে বেশ পছন্দ করতে দর্শকরা। নায়কের কাণ্ডকারখানা বেশ ভালো লাগতো তাদের। কিন্তু বর্তমানে পোখরাজের আচার-আচরণ রাধিকার পতিতার দুর্ব্যবহার তাকে দর্শকদের চোখে অনেকটাই খারাপ করে দিচ্ছে।
এই বিষয় এক নেটিজেন মন্তব্য করেছেন – ‘আজকে এক্কা দক্কার পর্ব পুরা আগুন হয়েছে! বলতে খারাপ লাগছে তাও বলছি পোখরাজ যতটা পছন্দের ছিল প্রথম থেকে এখন ততটাই উল্টো। আজ লীনা পিসি দুই রকম পুরুষের চরিত্র একসাথে উপস্থান করলেন এ একদিকে পোখরাজ শুধু রাধিকা কে সন্দেহই করে গেলো আর আরেকদিকে অনির্বান কত বুঝে, আজ রাধিকার ঢাল হয়ে দাঁড়ালো তার সাথে প্রমান করে দিল কিভাবে একজন মেয়ে কে তার সম্মানের দাম দিতে হয়ে মজার বেপার হলো আজ পোখরাজের দাদু কৃতজ্ঞতা জানালেন দুজনকেই পোখরাজ কে উদ্ধার করার জন্য, কিন্তু পোখরাজ শুধু টিজ করে গেলো।’

