‘দয়ার সাগর হয়ে নায়িকারা নিজেরাই বিপদ বয়ে আনে নিজেদের জীবনে!’ অনামিকাকে বিশ্বাস করে গোটা পরিবারের জন্য বিপদ ডাকলো মিতুল, এমন বোকামিতে বেজায় চটেছে দর্শক

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে এখন এটি অন্যতম চর্চিত ধারাবাহিক। ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি । তাঁর বিপরীতে নায়ক হলেন ইন্দ্র, যিনি ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে।

শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে। পর্দার দাপুটে নায়িকা মিতুল মুখের ওপর সর্বদা সত্যি কথা বলতে ভালোবাসে। আর এইভাবেই অল্পদিনেই পর্দার প্রতিবাদী মিতুল দর্শকদের কাছে খুবই প্রিয় উঠেছে। বর্তমানে দর্শক চায় ধারাবাহিকের নায়িকা অত্যাচার সহ্য করে না কেঁদে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যা এই ধারাবাহিকে হুবহু দেখানো হয়েছে। যার দরুন খুব তাড়াতড়ি দর্শক মহলে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি।

May be an image of 1 person and standing
এই মুহূর্তে সব সিরিয়ালে একেবারে মারকাটারি দৃশ্য চলছে, সে জি বাংলা হোক বা স্টার জলসা। একের পর এক টুইস্ট নিয়ে হাজির হচ্ছে সব চলতি সিরিয়ালগুলো। আর এই সব কিছুই হলো টিআরপি ধরে রাখার পন্থা। আর এবার খেলনা বাড়ির নতুন টুইস্ট নিয়ে হাজির হয়েছে অনামিকা। তার উদ্দেশ্য পুরো লাহিড়ী পরিবারকে ধূলিসাৎ করে দেওয়া। প্রথম থেকেই সব সময় পরিবারের ক্ষতি করে এসেছে অনামিকা। তাই এইবার তাকে লাহিড়ী পরিবারের কেউই আশ্রয় দিতে চাননি।

বেশ আট ঘাট বেঁধে অনেক প্ল্যান করে লাহিড়ী বাড়িতে ঢুকেছে অনামিকা। আর অনামিকা কে ঢুকিয়েছে মিতুল। এবার তার উদ্দেশ্য বড় কিছু ধামাকা করার। যাতে সমগ্র পরিবারটাই ধ্বংস হয়ে যায়। সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে অনামিকা। সে একটি বোম লাহিড়ী বাড়িতে একটি গোপন স্থানে রেখে দেয়। ঘটনাচক্রে মিতুলের সাধভক্ষণ অনুষ্ঠান চলছে ফলে সবাই ব্যস্ত থাকায় কেউ সেভাবে এই ঘটনাটি ধরতে পারে না। প্রত্যেকটি ধারাবাহিকের এটি একটি কমন বিষয়। ধারাবাহিকের নেগেটিভ চরিত্রে থাকা কোন ব্যক্তির যত বড়ই ভুল করে দিক না কেন গল্পের নায়ক নায়িকা ঠিক তাকে ক্ষমা করে দিও বাড়িতে থাকতে অনুভূতি দিয়ে দেয়।

এই বিষয়টি এবার বেশ বিরক্তিকর লেগেছে দর্শকদের। এত বড় বড় অন্যায় করার পরেও কিভাবে মিতুল অনামিকা কে লাহিরি বাড়িতে ঢুকতে এবং থাকতে দিল তার কোন উত্তর নেই দর্শকদের কাছে। এবার অনামিকা যে অনিষ্ট করবে পরোক্ষ ভাবে তার দোষ বর্তাবে মিতুলের ওপর। আর সেটাই হওয়া উচিত। এক নেটিজেন মিতুলের এমন কাণ্ডকারখানা নিয়ে মন্তব্য বলেছেন – ‘এই নায়িকাগুলোর পাকামো আর নেওয়া যায় না, এত দয়ার সাগর হওয়ার কোনো মানে হয় না ‘।

Back to top button