বীথি চরিত্রটি দিনে দিনে বিরক্তির কারণ হয়ে উঠছে! এত বছর পর অভিনয়ের ফিরে কেন এমন চরিত্র করলেন রূপা গাঙ্গুলী? প্রশ্ন দর্শকের

কিছুদিন আগেই শুরু হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘মেয়েবেলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষাল। সেই সঙ্গে আরও বেশ কিছু পরিচিত মুখ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো বর্ষিয়ান অভিনেত্রী রূপা গাঙ্গুলী। বহুদিন পর তিনি আবার ছোটপর্দায় ফিরেছেন অভিনয় করতে। তাই মেয়েবেলার প্রোমো সামনে আসতেই ভক্তরা বেজায় খুশি হয়েছিল অভিনেত্রীকে দেখে।

তবে প্রোমো শুরুর আগে রূপা গাঙ্গুলির অভিনীত বীথি চরিত্রটি দর্শকের যেমন মনে হয়েছিল আস্তে আস্তে সেটি অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এমনটাই অভিযোগ তুলছেন ভক্তরা। প্রসঙ্গত ধারাবাহিকের বীথি হল নায়ক নির্ঝরের মা। যে নায়িকা মৌকে একদমই পছন্দ করে না অতীতে তার মায়ের সাথে কোন সমস্যার জন্যই।

কিন্তু ঘটনাচক্রে নির্ঝরকে মৌকে বিয়ে করতে হয় নিজের ১২ বছরের প্রেমিকা চাঁদনীকে ছেড়ে। বাড়ির অন্যরা সকলেই ভাল মনে মৌকে মেনে নিলেও বীথি কিছুতেই তাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছে না। যার জন্য একের পর এক পরিকল্পনা করে কাজকর্ম করছে যেটা বাড়ির সকলের সাথে দর্শকরা বুঝতে পারছেন।

সম্প্রতি একটি পর্বে দেখা গেছে নির্ঝর এবং মৌ এর ফুলশয্যার দিন হঠাৎ করে বীথি অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। কিন্তু তারপরেই ডাক্তার এসে জানায় যে তিনি খুব দুর্বল কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার মতো নন। এরপর নির্ঝরকে বীথি কিছুতেই সেই রাতে নিজের ঘরে যেতে দেয় না। বাড়ির সকলে মিলে তাকে বললেও সে নিজের ছেলেকে আঁকড়ে ধরে থাকে। যার জন্য নির্ঝরও নিজের ঘরে যেতে পারে না।

এই দেখে দর্শকরা বেজায় চটেছে বীথি চরিত্রটির উপর অনেকেই বলছেন এত বছর পর রূপা গাঙ্গুলী ছোটপর্দায় ফিরলেন তাও এমন একটি চরিত্রে যেটা দিনে দিনে দর্শকদের কাছে বিরক্তির কারণ হয়ে উঠছে। এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”Negative আর irritating দুটো সম্পূর্ণ আলাদা জিনিস.. Negative character সিরিয়ালে ঘাত প্রতিঘাত আনে,শয়তানি করে interest বাড়ায়.শয়তান হলেও তাদের শয়তানি enjoy করে দর্শক..

আর irritating character দর্শকদের বিরক্ত করে তোলে..এরকম character দর্শক পছন্দ করে না… মেয়েবেলার বিথী হলো এরকম একটা irritating character..চূড়ান্ত লেভেলের অসহ্যকর একটা চরিএ…”

Back to top button