মিঠাই এবং মিঠি দুটো ভিন্ন সাজ এবং ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য! নিজেকে দক্ষতার সঙ্গে সম্পূর্ণ ভেঙেছে অভিনেত্রী সৌমীতৃষা! প্রশংসায় ভরিয়ে দিচ্ছে নেট দুনিয়া

বর্তমানে জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ‘মিঠাই’। এতদিনে মিঠাই এবং সিদ্ধার্থের জুটি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। টিভির পর্দায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়ের জুটিকে দর্শক দেখতে ভীষণ পছন্দ করে। আর মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এই দুই অভিনেতা অভিনেত্রীর সাবলীল অভিনয়। তা কেউই অস্বীকার করতে পারবে না।

Mithai মিঠাই Discussion Thread #3 “Aamar Bhindeshi Taara” | Bengali Shows
তবে বর্তমানে আদৃতের থেকেও বেশি দর্শক সৌমিতৃষার প্রশংসা করছে সোশ্যাল মিডিয়াতে। অবশ্য সেটা কোন অদ্ভুত ব্যাপার নয় তার কারণ সম্প্রতি ধারাবাহিকে যে গল্প দেখানো হচ্ছে তাতে সৌমিতৃষার অভিনয় করা অত্যন্ত কঠিন ব্যাপার। তার কারণ তাকে এখন দুটো চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছে দর্শক। একটি হল মিঠাই এবং অন্যটি হলো মিঠি।

Watch Mithai Latest Episodes Online Exclusively on ZEE5
দুটো চরিত্রের মুখশ্রী এক হলেও সাজ পোশাক থেকে শুরু করে কথা বলার ধরন বা হাঁটাচলা সবকিছুই একেবারে আলাদা। স্বভাব চরিত্রের দিক থেকেও দুই চরিত্র একদম অন্যরকম। আর সেটাকেই ফুটিয়ে তুলতে হচ্ছে সৌমিতৃষাকে। আর অভিনেত্রী যে সেটা খুবই দক্ষতার সাথে করছে সেটা কেউই অস্বীকার করবে না। এতদিন মিঠাই ছিল না ধারাবাহিকে ছিল শুধু মিঠি। কিন্তু এবার মিঠিও রয়েছে এবং মিঠাইও ফিরে এসেছে।

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
এই নিয়ে দর্শকরা সৌমিতৃসার দারুনভাবে প্রশংসা করছে। তাই নিয়েই এক নেটিজেন সোশ্যাল মিডিয়াতে লিখেছে,”ট্র্যাক, গল্প, পরে কি হবে সেইসব এ যাচ্ছি না!

শুধু সৌমি দির অভিনয় নিয়ে বলবো! এক ই দিনে দুটো আলাদা চরিত্রে অভিনয় ( দুটো চরিত্রের ভাব ভঙ্গি যেখানে একদম আলাদা) মুখের কথা না!

মিঠি আর মিঠাই এর পরপর সিন থাকলে মনে হয় যেনো অন্য কোনো অভিনেত্রী, attitude, গলার টোন, ভয়েস, চোখের চাহুনি সব চেঞ্জ হয়ে যায়!

এতেই বোঝা how much dedicated Soumitrisha di is about her work

Soumitrisha”

তবে শুধু একজনই নয় অনেকেই সৌমিতৃষার অভিনয়ে মুগ্ধ। আরেকজন সোশ্যাল মিডিয়ায় ওই নেটিজেনের কথায় সম্মতি জানিয়ে লিখেছেন,”একদম

একই এপিসোডে দুটো চরিত্রের সিন থাকার পরও মনে হচ্ছে মিঠি আর মিঠাই দুইজন আলাদা মানুষ

আর এটাই বোধহয় একজন অভিনেত্রীর অভিনয়ের স্বার্থকতা”। অন্য আর একজনের কথায়,”আমিও এটাই ভাবছিলাম।একই সাথে ২ টা চরিত্র ফুটিয়ে তোলা সহজ না।তাও আবার ২ টি চরিত্র পুরোই দুই রকম “।

Watch Mithai TV Serial 9th February 2022 Full Episode 392 Online on ZEE5

তবে এখন গল্পে কিছুদিন মিঠি এবং শাক্যকে দেখতে পাবে না দর্শক। তার কারণ তারা দুজন ধারাবাহিকে স্কুল থেকে ভ্যাকেশনে গেছে। আর এরই মধ্যে মিঠাইয়ের যেন মোদক পরিবারের সঙ্গে সামনাসামনি হয়ে যায় এমনটাই মনে করছে দর্শক। তবে পরবর্তী দিনে কী হবে তা গল্প এগোলেই বোঝা যাবে।

Back to top button