এত ছোট্ট হয়েও কী অসাধারণ অভিনয় সোনার! মা মেয়ের ছাড়াছাড়ি হওয়ার দৃশ্য দেখে চোখে জল নেটিজেনদের, সেই সঙ্গে সোনার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলের

এই মুহূর্তে টিআরপি তালিকা দেখলে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। সূর্য দীপার জুটি ধারাবাহিকের শুরুর প্রথম থেকেই দর্শকের কাছে খুব পছন্দের। কিন্তু বর্তমানে দুই যমজ মেয়ে সোনা এবং রুপায় মজেছে দর্শক। তাদেরকে নিয়েই গল্প এগিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত সূর্যের বন্ধু মিশকার চক্রান্তে সূর্য দীপার মধ্যে বহু বছর ধরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আর দিনের পর দিন সেই ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। দুই মেয়ের মধ্যে সোনা থাকে সূর্যের কাছে এবং রুপা থাকে দীপার কাছে। তবে একে অপরের বাবা-মার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠলেও এখনো নিজেদের আসল পরিচয় জেনে ওঠেনি তারা।
এরই মধ্যে সূর্য জানতে পেরেছে সোনার ফুলমা হল আর কেউ নয় দীপা। সেটা জানার পরেই সে দীপার থেকে সোনাকে সরিয়ে নেওয়ার জন্য তাকে নিয়ে বিদেশে চলে যেতে চাইছে। সোনা কিছুতেই যেতে চাইছে না যার জন্য সে অসুস্থ হয়ে পড়েছিল। বাড়ির সকলে তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই মানতে চাইছে না কারোর কথা।
সম্প্রতি পর্বে দেখা গেছে স্কুলে গিয়ে সোনার সঙ্গে দেখা হয়েছে দীপার। আর তখনই সূর্য গেছে সোনাকে স্কুল থেকে আনতে। আবার একবার সোনার সাথে দীপাকে দেখে খুব রেগে গেছে সূর্য আর তখনই তাকে সেখান থেকে জোর করে নিয়ে আসতে যায়। কিন্তু সোনা কিছুতেই তার ফুল মাকে ছেড়ে যেতে চায়না। এই দৃশ্যে অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ সকলে।
সোনা এবং রুপা এই দুটো চরিত্রে যে দুই খুদে শিল্পী অভিনয় করছে তাদের প্রশংসায় সবসময় পঞ্চমুখ থাকে নেটিজেনরা। তারা আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে টিআরপি তালিকা সব জায়গাতেই অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। তবে এবার এই দৃশ্যের সোনার অসাধারণ অভিনয়ে মন কেড়েছে দর্শকের।
এক নেটিজেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছে,”অঙ্ক কষো না
চ্যানেল দেখো না, হিরো হিরোইন খুঁজো না। শুধু অনুভব করে যাও তার এক্সেপ্রেশন অভীনয়ের সাথে কতো নিখুত ভাবে সে মিশে গেছে।
ছবিতেই এতো সুন্দর ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন তা ছবির ন্যায় অভীনয় কতোটা ভালো ছিলো।
#সোনা
#অনুরাগের_ছোয়া”

