পরিস্থিতির চাপে হার মেনেছে! মৌয়ের “মানি”র চরিত্রটি সুন্দর! এমন অসহায় চরিত্র খুঁজলে অনেক পাওয়া যাবে আমাদের সমাজে! অভিনেত্রীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক

স্টার জলসা কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছে একেবারে অন্য ধারার একটি ধারাবাহিক যার নাম ‘মেয়েবেলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে। সেই সঙ্গে এই ধারাবাহিকের মাধ্যমে বহু বছর পর ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী। তবে তারা দুজন ছাড়াও রয়েছে অনেক জনপ্রিয় মুখ। আর প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ এই ধারাবাহিকে। আর এখানেই নায়িকা মৌ এর মাসির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নবনীতা দে।

Meyebela - Watch Episode 12 - Modhumitha Supports Mou on Disney+ Hotstar
প্রসঙ্গত সুস্মিতার চরিত্রটিকে প্রথম থেকে বোঝা যাচ্ছিল না যে এটি পজেটিভ হতে চলেছে নাকি নেগেটিভ। কিন্তু যত গল্প এগিয়েছে ততই দর্শকরা আস্তে আস্তে বুঝতে পেরেছে যে মৌয়ের মানি তার খারাপ নয় ভালই চায়। কিন্তু তার মেসোর ভয়ে সে কিছু বলতে পারেনা। গল্পে দেখানো হয়েছে নায়িকা মৌ এর বাবা মা কেউ নেই সে তার মাসি মেসোর কাছে ছোট থেকেই আশ্রিতা হিসাবে থাকে।

May be an image of 5 people, people sitting and people standing
তার মাসি তাকে চেয়েও নিজের মেয়ের মত রাখতে পারে না। কারণ তার মেসো একেবারেই ভালো মানুষ নয়। বর্তমানে গল্পে দেখা যাচ্ছে নায়ক নির্ঝরের সাথে মৌ এর বিয়ে হচ্ছে এক প্রকার পরিস্থিতির চাপে পড়ে। আর সেটাও মৌয়ের মেসোর জন্যেই। আর তার মাসি জানে নির্ঝরের মা মৌকে একেবারেই পছন্দ করেনা। তা সত্ত্বেও বীথির ছেলের সঙ্গে মৌকে বিয়ে দিতে বাধ্য হয়েছে তার মাসি। এই নিয়ে আগের দিন মৌয়ের মানি আশীর্বাদের সময় কান্নায় ভেঙে পড়ে। সেই পর্ব দেখে অনেক নেটিজেন মৌয়ের মানির চরিত্রটিকে অত্যন্ত পছন্দ করেছে।

তাই নিয়ে এক নেটিজেন লিখেছেন, “মানি চরিত্র টা কে আমার ভিষণ ভালো লাগে……..এই রকম চরিএ সমাজে প্রচুর,,,,
পরিস্থিতির চাপে যখন বোনের মেয়েকে আশ্রয় দেই মাসি ঠিকি,,,কিন্তু ভালোবাসার পরেও বোনের মেয়ে কে ” বর “কিংবা বরের পরিবারের জন্য সেটা প্রকাশ করতে পারে না,,,,,, ইচ্ছে থাকার সত্ত্বেও খারাপ সময়ে পাশে থাকতে পারে না ,,,,,,,,
আসলে এই অভিনেত্রী টা কে সব চরিত্রে মানায়,,,, সেটা হক ” পথের মামনি,,,,, রাঙা বউের বড় বউ ,,,,মন মানে না”র গৌরীর মা,,,,, কিংবা মেয়েবেলার মৌর মানি।”

Back to top button