মহার্ঘ্যর পলিকে কথা শোনানো দেখে রোহিত সেন আর জুনের কথা মনে পড়ে যাচ্ছে! মহার্ঘ্যই হবে ঝোরার নায়ক! দুদিনের মধ্যেই দর্শকদের চোখে মহার্ঘ্য হয়ে উঠেছে ‘হিরো’

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা ইন্দ্রাশীষ রায় ও কৌশিক রায়কে। শুরুর দুদিনের মধ্যেই দারুণভাবে জনপ্রিয়তা পেয়ে গেছে এই ধারাবাহিক। লীনা গাঙ্গুলীর লেখা এই গল্পের প্রোমো সামনে আসতেই ত্রিকোণ প্রেম নিয়ে নানারকম সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
তবে ধারাবাহিক শুরুর পর থেকে এই গল্প নিয়ে বেশ উৎসাহী দর্শক। এতে দেখা গেছে নায়িকা ঝোরা হলো এক বিখ্যাত পলিটিশিয়ানের মেয়ে। সে ভালোবাসে মধ্যবিত্ত পরিবারের ছেলে স্রোতকে। কিন্তু তার বাবা চায় ঝোরার সঙ্গে তার বিশ্বস্ত কর্মী মহার্ঘ্যর বিয়ে হোক। তাই প্রথম থেকেই দর্শকরা ভেবেছিল যে মহার্ঘ্য হয়তো একটা নেগেটিভ চরিত্র হতে পারে। আর মহার্ঘ্যর চরিত্রে অভিনয় করছে অভিনেতা কৌশিক রায়। এবং স্রোতের চরিত্রে অভিনয় করছে অভিনেতা ইন্দ্রাশীষ রায় আর ঝোরার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী তৃনা সাহা।

কিন্তু ধারাবাহিক শুরুর পরে দেখা গেছে মহার্ঘ্যর চরিত্রটি অত্যন্ত ভালো একটি চরিত্র। যে চায় ঝোরা তার স্বপ্ন নিয়ে এগিয়ে যাক। কিন্তু তার বাবার জন্য সে কিছু বলতে পারে না। এছাড়া ঝোরার বাবা অর্থাৎ পলিটিশিয়ান সমুদ্র সেন যে চরিত্রে অভিনয় করছে অভিনেতা ভরত কল। তিনি বাড়ির মেয়ে বউদের নাচ গান করা পছন্দ করেন না। উল্টোদিকে ঝোরা নাচতে ভীষণ ভালোবাসে তাই মহার্ঘ্য ঝোরাকে লুকিয়ে নাচের ক্লাসে নিয়ে যায়।
এছাড়া সমুদ্র সেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী ময়না মুখার্জি। এখানেও ময়নাকে দমিয়ে রাখা হয় তাকে কথায় কথায় অপমান করা হয় যেটা ঝোরা কিছুতেই মেনে নিতে পারে না। আর আছে সমুদ্র সেনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পলি এই চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী প্রীতি বিশ্বাস। পলি মনে মনে সমুদ্র সেনকে পছন্দ করে আর তাকে নিজের কন্ট্রোলে রাখতে চায়। এছাড়া বাড়ির সকলের এত বেশি মন জুগিয়ে চলে যে সমুদ্র সেন থেকে শুরু করে বাড়ির সকলেই তাকে খুব পছন্দ করে।

কিন্তু ঝোরা নিজের মায়ের দুঃখ দেখে তাকে একেবারেই পছন্দ করতে পারেনা। সম্প্রতি একটি পর্বে দেখা গেছে পলি ঝোরাকে কথা শোনাচ্ছিল তখনই মহার্ঘ্য তাকে মুখের উপর জবাব দেয়। আর সেই দেখেই দর্শকরা বেজায় খুশি হয়ে গেছে। এতদিন অনেকেই চাইছিল স্রোতের সঙ্গে ঝোরার জুটি হোক কিন্তু এখন মহার্ঘ্যর চরিত্রটি এত ভালো দেখে আবার সকলে মহার্ঘ্য এবং ঝোরার জুটিকেই ভালোবাসছে। আবার অনেকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র সঙ্গে তুলনা করছে বালিঝড়ের।

কারণ সেখানেও জুনকে এই ভাবেই কথা শোনাতো রোহিত সেন। আর দর্শকদের কাছে রোহিত সেনের চরিত্রটিও দারুন ভাবে পছন্দের ছিল। একটা সময় ধারাবাহিকের প্রত্যেকটি মুখ্য চরিত্রকে বাদ দিয়ে রোহিত সেনের চরিত্রটাই হয়ে উঠেছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে এবার শুধু দেখার লেখিকা কী করেন!

ঝোরার জীবনে কাকে জীবনসঙ্গী করে দেন তিনি! আবার অনেকের মতে যেহেতু স্রোতের পুরো পরিবারকে দেখাচ্ছে তাই জন্য হয়তো স্রোতই এই ধারাবাহিকের নায়ক কিন্তু দর্শকের মতে লেখিকা যদি চান স্রোতের পরিবারের একজন করে দিতে পারেন মহার্ঘ্য।তবে পুরোটাই এখন দর্শকদের অনুমান মাত্র পরবর্তী দিনে ধারাবাহিকে কী হতে চলেছে তা জানতে গেলে ধারাবাহিকে চোখ রাখতে হবে।

