দরকারে ব্যবহার করে এখন জগদ্ধাত্রীকে ভুলে যাচ্ছে স্বয়ম্ভু! ‘তুমি একজন লোভী ছেলে স্বয়ম্ভু’, কৌশিকী মুখার্জির বলা কথা গুলো শুনে খুশি দর্শক

‘জগদ্ধাত্রী’ গল্প যখন শুরু হয়েছিল তখন শুধু স্বয়ম্ভুই জগদ্ধাত্রীকে ভালোবাসতো এমনটাই দেখানো হতো গল্পে কিন্তু ধীরে ধীরে এবার জগদ্ধাত্রীও ভালোবেসে ফেলেছে স্বয়ম্ভুকে। জগদ্ধাত্রী একজন সিক্রেট ক্রাইম ব্রাঞ্চ অফিসার কিন্তু তার আসল পরিচয় কেউ জানে না। জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাস সান্যাল – একজন বিশেষ অপরাধ শাখার অফিসার হিসেবে অঙ্কিতা মল্লিক, দেব এবং শিখার মেয়ে, স্বয়ম্ভুর স্ত্রী, মেহেন্দির সৎ বোন। স্বয়ম্ভু মুখার্জির চরিত্রে সৌম্যদীপ মুখার্জি – একজন বিশেষ অপরাধ শাখার অফিসার, জগদ্ধাত্রীর স্বামী, উৎসবের সৎ ভাই।
শোটি প্রযোজনা করেছেন ব্লুজ প্রোডাকশনের স্নেহাশিস চক্রবর্তী এবং প্রধান ভূমিকায় রয়েছেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখার্জি। এটিকে ওডিয়াতে ডাব করা হয়েছিল জাগৃতি হিসাবে বর্তমানে জি সার্থক- এ সম্প্রচারিত।

কাজের বেলায় কাজী আর কাজ ফুরালে পাজি! এই প্রবাদ বাক্যটিকে ধারাবাহিকের ছোট বড় প্রায় সব বদ লোকেরাই মেনে চলে। কিন্তু গল্পের নায়কও এই পন্থায় অবলম্বন করবেন তা মানা যায় না। কিন্তু এখানে হয়েছে ঠিক সেটাই। স্বয়ম্ভুকে তার বাবা কখনোই মেনে নেননি। তার বাবার দুটি বিয়ে। বন্ধু ভেবে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে তার জায়গা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই বউ সেজে আসে। ঘটনাচক্রে স্বয়ম্ভুকে ভালোবেসে ফেলে জগদ্ধাত্রী। স্বয়ম্ভুর বাবা যাতে তাকে মেনে নেয় পরিবারে যাতে সে ছেলের পূর্ণ সম্মান পায় বরাবরই তার আপ্রাণ চেষ্টা করে গেছে জগদ্ধাত্রী।
স্বয়ম্ভুর সৎ মায়ের একটি ছেলে রয়েছে যার নাম উৎসব। এই উৎসব সকল প্রকার বেআইনি কারবারের সঙ্গে যুক্ত। জগদ্ধাত্রী টার্গেট উৎসবকে হাতে নাতে ধরা। প্রথমে মেনে নিতে না চাইলেও নিজের স্বার্থে আর নিজের ছেলেকে বাঁচাতে স্বয়ম্ভুর সৎ মা স্বয়ম্ভুকে ছেলে বলে মেনে নেয়। আর তলে তলে ফন্দি আটে কিভাবে জগদ্ধাত্রীকে স্বয়ম্ভুর জীবন থেকে বের করে দেওয়া যায়। হঠাৎ মায়ের এমন আদর ভালবাসায় জগদ্ধাত্রীকে প্রায় ভুলেই যাচ্ছে স্বয়ম্ভু। কারণ এখন তো আর তার জগদ্ধাত্রীকে প্রয়োজন নেই। এখন তাকে সবাই ছেলে হিসেবে ভালোবাসে, মেনে নিয়েছে।
কিন্তু এসব দেখে বেশ বিরক্ত হয় কৌশিকী মুখার্জি। পাশাপাশি তিনি প্রতিবাদ করে বলে যখন প্রয়োজন ছিল তখন জগদ্ধাত্রীকে ব্যবহার করে নিয়ে এখন প্রয়োজন শেষে তাকেই ছুড়ে ফেলে দিচ্ছো। তার এই প্রতিবাদে দর্শকমহল বেশ খুশি। নায়ক হিসেবে স্বয়ম্ভু যা করছে তা তার একদমই শোভা পায় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কৌশিকী মুখার্জির এই প্রতিবাদ দর্শকের চোখে এই চরিত্রটিকে আরো উপরে তুলে দিয়েছে। কৌশিকী মুখার্জির কথায় ‘তুমি একজন লোভী ছেলে স্বয়ম্ভু’। আবার কৌশিকী এ কথাও জানায় যে ‘আমি চেয়েছিলাম বলে ওরা এই বাড়িতে আসতে পেরেছে আবার আমি চাইলেই ওদেরকে বাড়ি থেকে বার হয়ে যেতে হবে।’

