লেবু বেশি কচলালে তেতো হয় আর সেই হাল হয়েছে মিঠাইয়ের, ধারাবাহিক শেষ হওয়ার দুঃখর থেকে বেশি খুশি ভক্তরা

সম্প্রতি সময়ে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নাম হলো মিঠাই। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। শুরু থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় অসাধারণ জনপ্রিয়তা অর্জন করে রয়েছে এই মিঠাই ধারাবাহিকটি। শুধু মুখ্য অভিনেতা অভিনেত্রী নয় এই ধারাবাহিকের প্রতিটা কলা কুশলীকেই অত্যন্ত ভালোবাসে দর্শকরা।

কিন্তু যার শুরু রয়েছে তার তো শেষ হবেই। তাই কিছুদিন আগেই পর্দার মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু নিজেই তার সোশ্যাল মিডিয়ায় দর্শকদের উদ্দেশ্যে একটি পোস্ট করে জানিয়েছেন চলতি মাসের ৩১ তারিখে শেষ শুটিং হতে চলেছে মিঠাই ধারাবাহিকের। অসুস্থতার কারণে অভিনেত্রী ১২ দিনের ছুটি নিয়েছিলেন কিন্তু সেই ছুটিও তিনি কাটাচ্ছেন না বরং ৩০, ৩১ তারিখে শেষ শুট করবেন তিনি। তবে খবরটা শোনার সাথে সাথেই মিঠাই ভক্তদের মন খারাপ হয়ে গেছে।

কিন্তু এই ধারাবাহিক শেষের খবরে বেশিরভাগ দর্শকই খুশি হয়েছে। তাদের মতে ধারাবাহিকের গল্প দিনে দিনে এমন জায়গায় নিয়ে চলে গেছে। যেটি দেখার কোন আগ্রহ পাচ্ছে না তারা। তার থেকে আরও বড় একটি অভিযোগ এনেছিলেন দর্শকরা। এই ধারাবাহিকের জনপ্রিয়তা পড়ে যাওয়ার কারণ হিসাবে তারা মুখ্য অভিনেতা অভিনেত্রীর খারাপ সম্পর্ককে দায়ী করেছিলেন। দর্শকদের মতে পর্দার মিঠাই এবং তার উচ্ছে বাবুর সম্পর্ক যতই মধুর দেখানো হোক না কেন ক্যামেরার পিছনে তাদের সম্পর্ক একেবারেই তিক্ত। আর যার ফলে তার প্রভাব পড়তো ধারাবাহিকেও।

তাই দর্শকদের একাংশের মত মিঠাই ধারাবাহিক এবার শেষ হয়ে যাচ্ছে ভালই হচ্ছে। তারা আরো বলতে গিয়ে বলেছে যে ধারাবাহিক একটা সময় ৫৬ বার টি তালিকায় শীর্ষস্থান দখল করেছে সেই ধারাবাহিক এখন স্লট হারানোর সাথে সাথে দুইয়ের ঘরে নেমে এসেছে টিআরপি পয়েন্ট। যার ফলে যত তাড়াতাড়ি এই ধারাবাহিক শেষ হয় ততই ভালো।

অনেকে আবার এই কথা বলছে যে মিঠাই শেষ হওয়ার দুঃখ যতটা না রয়েছে তার থেকে বেশি আনন্দ রয়েছে তার কারণ ধীরে ধীরে যে হারে জনপ্রিয়তা হারাচ্ছিল এই ধারাবাহিক তার থেকে শেষ হয়ে গেলে মানুষের মনে থাকবে। তবে কোথাও গিয়ে মিঠাই শেষ হয়ে যাওয়ার কষ্ট সকলেই অনুভব করবে যেদিন এই ধারাবাহিক শেষবারের জন্য টিভির পর্দায় দেখানো হবে।

Back to top button