এ কেমন মা? যে নিজের ছোট মেয়ের অসুস্থতাকে অবহেলা করে বড় মেয়েকে নিয়েই মজে রয়েছে! ‘ইচ্ছে পুতুলে’ মেয়ের সঙ্গে মায়ের “বিষাক্ত” সম্পর্ক দেখে বেজায় চটেছে দর্শকরা

জি বাংলার পর্দায় যে কটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তিতিক্ষা ঘোষ, মৈনাক বন্দ্যোপাধ্যায়, শ্বেতা মিশ্র। এই ধারাবাহিক শুরুর পর থেকেই দর্শকদের মধ্যে থেকে অভিযোগ উঠেছিল যে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে নদী’কে নকল করা হয়েছে এই গল্পে।
এখানে দেখা যায় ময়ূরীর এমন একটি অসুখ রয়েছে যার জন্য মেঘকে তাকে রক্ত দিতে হয়। উল্টোদিকে ময়ূরী অসুস্থ হওয়ার জন্য তার মা তাকেই বেশি সামলে রাখে আর কথায় কথায় মেঘকে কথা শোনায়। এরই মধ্যে নায়ক সৌরনীল হল মেঘের প্রফেসর যাকে ময়ূরী পছন্দ করে।

কিন্তু গল্পের প্রোমো দেখেই বোঝা গিয়েছিল দুই বোনই সৌরনীলকে পছন্দ করবে কিন্তু সৌরনীল মেঘকে পছন্দ করবে। তবে মেঘ এবং সৌরনীলের মধ্যে সবচেয়ে বড় বাঁধা হবে ময়ূরী। এমনটাই দেখানো হচ্ছে ধারাবাহিকে। সম্প্রতি ময়ূরী এবং সৌরনীলের বিয়ের কথাবার্তা চলছে। এরই মধ্যে একটি প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে সৌরনীলের বাড়ির লোক ময়ূরীকে আশীর্বাদ করছে।
-Serial-Cast-and-Telecast-Time.jpg)
আর সৌরনীলের ঠাম্মির হাত থেকে মেঘ হারটা নিয়ে ময়ূরীকে পরিয়ে দিতে গেলে ময়ূরী মেঘকে বলে ‘বিয়েটা আমার হচ্ছে তোর নয়’। আর তারপরেই মেঘ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। আর তখনই তাদের মা মেঘকে বলে ‘তুই আর অসুস্থ হওয়ার সময় পেলিনা!’ তখন তাদের বাবা বলে ‘তুমি জানো আজ মেঘ কার জন্য অসুস্থ হয়েছে’ তখন সৌরনিলো বলে যে ‘এমন একটি হাসিখুশি মেয়ে কার জন্য অসুস্থ হয়ে পড়ল সেটা আমাকে জানতে হবে’।

তবে এই ধারাবাহিক দেখে মেঘ এবং ময়ূরীর মা মধুমিতার চরিত্রটিকে নিয়ে দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দর্শকদের মতে কোন মা নিজের মেয়ের সঙ্গে এমন ব্যবহার করতে পারে? যতই তার আরেক মেয়ে অসুস্থ থাকুক না কেন! সারাক্ষণ ছোট মেয়ের অসুস্থতাকে অবহেলা করে বড় মেয়েকে নিয়ে পড়ে রয়েছে। প্রসঙ্গত, এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সোমা ব্যানার্জিকে।

