দেশে কি মেয়ের অভাব, ইটুলির মত চিপকে রয়েছে সারাক্ষণ! দিনে দিনে যুধাজিৎ চরিত্রটিকেও বিরক্তির কারণ করে তুলছেন লেখিকা, ক্ষুব্ধ নেটিজেনরা

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হল স্টার জলসার ‘গুড্ডি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা রনজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তী মুদলিকে। তবে এই ধারাবাহিকের জনপ্রিয়তার থেকে বেশি দর্শকদের মধ্যে এর গল্প নিয়ে বিরক্তি প্রকাশ বেশি হয়। তার কারণ দর্শকদের মতে এই ধারাবাহিকে প’র’কী’য়ার এবং ত্রিকোন প্রেম এই সব কিছুই এমন অদ্ভুতভাবে দেখানো হয় যা সমাজে মোটেও ভালো প্রভাব ফেলে না।
প্রথম থেকে গুড্ডি, অনুজ, শিরিন এই তিনজনের জীবনকে এমন ভাবে দেখানো হয়েছে যা দেখতে দেখতে বিরক্ত দর্শক। তারপরে কিছুদিন আগে ধারাবাহিকের গল্পে প্রবেশ করেছে যুধাজিৎ বলে একটি চরিত্র। যাকে প্রথমে দেখানো হয়েছিল সে একজন ডাক্তার কিন্তু তারপরে দেখা যায় সে গুড্ডি এবং অনুজের সম্পর্ক মধ্যে ঢুকে পড়ে। এবং গুড্ডিকে বিয়ে করতে চায়। গুড্ডির অতীত সব জেনে সে তাকে নিয়ে সুখে সংসার করতে চায়। আর গুড্ডিও অনুজ এবং শিরিনকে তাদের জীবনে খুশি দেখার জন্য এই প্রস্তাবে রাজি হয়।

তবে প্রথম থেকেই যুধাজিৎকে গুড্ডি জানিয়ে দিয়েছিল যে সে কখনোই তাকে স্বামীর অধিকার দিতে পারবে না। তাই বিয়ের দিন সে নিজে নিজে সিঁদুর পরে যুধাজিৎ-এর হাত থেকে সিঁদুর পড়তে চায় না। এরপরে বারবার যুধাজিৎকে দেখা গেছে গুড্ডির কাছে নিজের কষ্টের কথা বলতে। এবং গুড্ডিকে এটা নিয়ে জোর করতে, যে সে যেন তাকে স্বামীর অধিকার দেয়। গুড্ডি বারবার পরিষ্কার করে তাকে জানিয়ে দিয়েছে যে সে কখনোই অনুজকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। তার পরেও এই একই কথা বলে যাচ্ছে যুধাজিৎ যা দেখে বর্তমানে বিরক্ত দর্শক।

যুধাজিৎ চরিত্রটি যবে থেকে ধারাবাহিকে এসেছে তবে থেকেই দর্শকরা তাকে দারুন পছন্দ করেছে। তার কারণ গুড্ডির সব কিছু জেনেও সে তাকে আপন করে নিয়েছে এবং তার সম্মানের জন্য লড়াই করেছে। এই দেখে দর্শক তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে কিন্তু দিনে দিনে তার চরিত্রটি এমনভাবে পরিবর্তন হচ্ছে যেটা দেখে আর চুপ থাকতে পারছে না দর্শক। তাদের মতে চরিত্রটি বড্ড বেশি গায়ে পড়া হয়ে যাচ্ছে যেটা আর ভালো লাগছে না।

যা নিয়ে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় নানারকম মতামত দিচ্ছে। তাদের মধ্যে একজন লিখেছেন, “যুধোকে আমার কোনদিনও অপছন্দ নয় কিন্তু এই চিপকে থাকার ব্যাপারটা কিন্তু অসহ্য লাগছে। আরে ভাই মেয়েটা যখন চাইছে না তখন কেন ইটুলির মত চিপকে থাকতে হবে তোর।

বলি মেয়ের কি অভাব আছে দেশে!” আবার সেখানেই অন্য একটি মত, “যুধাজিৎকে আজ মোটেও মেনে নেওয়া যাচ্ছিল না। লীপের পর যেন দেখি ও পাহাড়ে ঘুরতে গেছে আর গিয়ে হারিয়ে গেছে।” তাই বোঝাই যাচ্ছে দিনে দিনে অনুজ, শিরিন, গুড্ডির মতো যুধাজিৎ চরিত্রটিও দর্শকদের অসহ্যের কারণ হয়ে উঠছে।

