তৃণা নয়, মৌমিতাকেই শ্রাবণ চরিত্রে ফিরে পেতে চান ভক্তরা, তৃনা আসায় ধসে পড়লো টিআরপি!

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক হলো LOVE বিয়ে আজকাল (Love Biye Aajkal)। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের অত্যাধুনিক গল্প।
এই ধারাবাহিকের বিষয়বস্তু অন্যান্য ধারাবাহিকের তুলনায় বেশ খানিকটা ভিন্ন। মেগার শুরুটা হয়েছিল চুক্তি দিয়ে। এই ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা যাচ্ছিল মৌমিতা সরকারকে। তার বিপরীতে দেখা যাচ্ছিল জনপ্রিয় অভিনেতা ওম সাহানিকে।
কিন্তু সম্প্রতি শ্রাবণ চরিত্রে পরিবর্তন আনে চ্যানেল। বর্তমানে মৌমিতার জায়গায় শ্রাবণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। দর্শকরা নায়িকার এই বদল একেবারেই মেনে নিতে পারেননি। তৃণ সাহাকে এই চরিত্রে আনার পর থেকেই দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
দর্শকদের মতে তৃণা সাহা এই চরিত্রের জন্য একেবারেই মানানসই নন। তিনি একেবারেই শ্রাবণ চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। ফলে ধারাবাহিকের গল্প তার আকর্ষণীয়তা হারাচ্ছে। যার প্রভাব পড়ছে টিআরপিতে। শুরুতে ধারাবাহিকটি দর্শকদের যতটা ভালো লেগেছিল বর্তমানে সেই ভালোলাগার পরিমাণ একেবারেই পড়ে গিয়েছে।
দর্শকদের মতে জি বাংলায় সম্প্রচারিত নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছের রনজয় শ্বেতার জুটি বর্তমান ওম শ্রাবণের থেকে অনেক বেশি নজর কারা। সেই জায়গায় লাভ বিয়ে আজকাল অনেকটাই একঘেয়ে। অর্থাৎ বলাই বাহুল্য দিন ফুরিয়েছে জলসার এই ধারাবাহিকের।

