অভিনেত্রীর ইগোর জন্য শেষ করতে হচ্ছে ধারাবাহিক! সৌমিতৃষার ওপর মিঠাই শেষ হওয়ার অভিযোগ আনলো মিঠাই ভক্তরাই

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), বাংলা সিরিয়ালের হেন কোনো দর্শক নেই যিনি এই নামটার সঙ্গে পরিচিত নন। ছোটপর্দার অধিকাংশ অভিনেতা অভিনেত্রী অনস্ক্রিন চরিত্রের নামে পরিচিত হলেও সৌমিতৃষা স্বতন্ত্র এক পরিচয় তৈরি করেছেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ৭ লাখেরও বেশি।

টেলিপাড়ার এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ‍্যে ফলোয়ারের নিরিখে এগিয়ে রয়েছেন সৌমিতৃষাই। ‘মিঠাই রানী’ বলতে অজ্ঞান দর্শকরা। সাবলীল অভিনয় আর মিষ্টি ব‍্যবহার দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন সৌমিতৃষা। মোটে ২২ বছর বয়স তাঁর। এখনি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। আগামীতে আরো লম্বা সফর বাকি তাঁর।

নেটপারায় জল্পনা আছে যে বাস্তব জীবনে মিঠাই আর সিদ্ধার্থের মধ্যে বেশ কিছু ঝামেলা রয়েছে যার জন্য মিঠাই সিদ্ধার্থের প্রতি অনেকটাই বিমুখ। তবে দর্শক ভাবতে পারিনি এই ঝামেলা একসময় ধারাবাহীকের ওপরেও প্রভাব ফেলবে। এবং সেই আশঙ্কা সত্যি করে আজ সত্যি সত্যি সিদ্ধার্থ আর মিঠাই য়ের সেই দুষ্টু মিষ্টি খুনসুটি ফুটে উঠছে না ধারাবাহিকে। যার জন্য এই সিতাই জুটিকে এত পছন্দ করতো দর্শকরা।

সিদ্ধার্থের ভক্তরা এটাও বলেছে মিঠাই চরিত্রটি জনপ্রিয়তা পাওয়ার পর অনেক বেশি ইগো বেড়ে গেছে। আগের মত খোলামেলাভাবে সবার সঙ্গে মেশে না মিঠাই। আর এই ব্যবহারে ইন্ধন যুগিয়েছে সিদ্ধার্থ মিঠাইয়ের মধ্যকার ঝামেলা। বিষয়টিকে মিঠাইয়ের দর্শকরা মতো পছন্দ করছেন না। আশঙ্কা করা হচ্ছে এমনটা চলতে থাকলে মিঠাইয়ের টিআরপি ধীরে ধীরে অনেকটাই পড়ে যাবে।

Bengali television

তাই বর্তমানে মিঠাই ধারাবাহিকের মিঠাই চরিত্রটিকে পছন্দ করলেও বাস্তবের সৌমিতৃষাকে পছন্দ করছেন না দর্শকরা। এই অপছন্দের প্রভাব যদি একবার ধারাবাহিকের উপর পড়তে থাকে তাহলে মিঠাই হয়তো সত্যি আর তার জায়গা ধরে রাখতে পারবে না।

Back to top button