বলিউডকে কপি করছে ‘বালিঝড়’! নিজের লেখা গল্পতে আর জনপ্রিয়তা নেই, তাই লীনা পিসির ভরসা এখন বলিউডের গল্প! ‘বালিঝড়ে’র প্লট দেখে বলছে দর্শক

স্টার জলসার নতুন ধারাবাহিক গুলির মধ্যে যেগুলির নাম প্রথম সারিতেই উঠে আসছে তার মধ্যে অন্যতম হলো লীনা গাঙ্গুলীর লেখা ‘বালিঝড়’।আসার আগে অর্থাৎ প্রথম প্রোমো সামনে আসার পর থেকেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিল এই ধারাবাহিক। অসাধারণ কাস্টিং থেকে শুরু করে এক অন্য ধারার গল্প এমনটাই মনে করেছিল সকলে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনয় করতে দেখা যাচ্ছে তিন অভিনেতা-অভিনেত্রীকে। তাই প্রথমেই সকলে বুঝে গিয়েছিল যে এটি হতে চলেছে ত্রিকোণ প্রেমের গল্প।

এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক রায় এবং ইন্দ্রাশিষ রায় সাথে অভিনেত্রী তৃণা সাহাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা ভরত কল। শুরু থেকেই দেখা গেছে বিখ্যাত পলিটিশিয়ান সমুদ্র সেনের মেয়ে ঝোরা এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে স্রোত একে অপরকে ভালোবাসে। কিন্তু সমুদ্র সেন চায় তার বিশ্বস্ত কর্মী মহার্ঘ্যর সঙ্গে ঝোরার বিয়ে দিতে। সেই মতোই বর্তমানে তাদের বিয়ের ট্র্যাক চলছে।

প্রসঙ্গত শুরুর প্রথম থেকেই কেউ বুঝে উঠতে পারছিল না যে আদতে ঝোরার নায়ক কে হতে চলেছে! এমনকি বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত লোকের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল কার সাথে বিয়ে হবে ঝোরার এই নিয়ে। তার কারণ ঝোরা প্রথম থেকেই বলেছিল যে সে স্রোতকে ছাড়া কাউকে বিয়েও করবে না এবং ভালবাসবে না। কিন্তু রীতিমতো জোর করে মহার্ঘ্য lর সঙ্গে বিয়ের তোড়জোড় করছিল সমুদ্র সেন। উল্টোদিকে পলি ঝোরাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয় এবং তাকে সাহায্য করে।

সেই মতো ঝোরা স্রোতদের বাড়িতে পালিয়ে যায় এবং সেখানে গিয়ে স্রোতের সঙ্গে বিয়েতেও বসে পড়ে। সিঁদুর দানের আগের মুহূর্তে ঝোরার বাবা-মা এবং মহার্ঘ্য সেখানে পৌঁছয় এবং ঝোরাকে এক প্রকার ভয় দেখিয়েই নিয়ে চলে আসে। আর সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে মহার্ঘ্যর সঙ্গেই বিয়ে হয়েছে ঝোরার কিন্তু সেটা দুজনেরই অমতে। তবে স্রোতকে মহার্ঘ্য নিজেই বলেছে যে সে তাদের দুজনকে এক করতে সাহায্য করবে।

May be an image of 2 people, people standing and text that says "hotstar BJMS"
কিন্তু এই প্লট দেখে অনেকেই বালিঝড় এবং লীনা গাঙ্গুলির উপর অভিযোগ তুলেছে বলিউডের বিখ্যাত বিখ্যাত সিনেমাকে নকল করার। তার কারণ এমন অনেক সিনেমাই রয়েছে যেগুলির গল্প কিছুটা এমন যেখানে নায়িকার প্রেমিকের সঙ্গে নায়িকার বিয়ে হয় না পরে নায়িকার বর তার প্রেমিকের সঙ্গে নায়িকার মিল করিয়ে দেওয়ার চেষ্টা করে।

Dhadkan - HD Songs | Akshay Kumar | Shilpa Shetty | Suniel Shetty | VIDEO JUKEBOX | - YouTube

কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় নায়িকা তার বরকেই ভালোবেসে ফেলে আর তার প্রেমিকের কাছে ফিরে যেতে চায় না। বালিঝড়ের গল্প এমনটাই হতে চলেছে মনে করছে নেটিজেনদের এক বড় অংশ। তবে আদতে কী হবে তা পরবর্তী দিনেই জানা যাবে!
Hum Dil De Chuke Sanam - Movies on Google Play

Back to top button