ভালো সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি এনে নষ্ট হচ্ছে গল্প! সোম তোর্সার পরে এবার রাতুল শ্রীতমার সম্পর্ক ভাঙ্গন করছে! মিঠাইয়ের সম্পর্ক গুলো যেন সুন্দরভাবেই রাখা হয় অনুরোধ দর্শকদের

বর্তমানে সবচেয়ে পুরনো ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক এটি। এর মূল ভুমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। শুরুতেই টিআরপির শীর্ষে পৌঁছেছিল এই ধারাবাহিক। একটা সময় ৫৬ বার টি আর পি তালিকায় শীর্ষস্থান দখল করেছে মিঠাই। এই সময়ে দাঁড়িয়ে এইরকম জনপ্রিয় ধারাবাহিক আরও দুটো পাওয়া খুবই মুশকিল। কিন্তু সেই ধারাবাহিকের টিআরপি তালিকা বেশ কিছু মাস ধরে একেবারে তলানিতে এসে ঠেকেছে। দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক।

গ্রামে বিপদে পড়ে তারা শহরের সেই বাড়িতে আসে এবং ঘটনাচক্রে মিঠাইএর সঙ্গে সিদ্ধেশ্বর মোদকের নাতি সিদ্ধার্থের বিয়ে হয়। সিদ্ধার্থ ছিল একজন কর্পোরেট অফিসে চাকরি করা একেবারেই রুক্ষ মানুষ। তাকে দিনে দিনে একেবারে পরিবর্তন করে ফেলে মিঠাই। কর্পোরেট হাউসে চাকরি করা একজন চাকুরীজীবী থেকে তাকে ব্যবসায় যোগ দেয়ানো আর বর্তমানে পুলিশ অফিসার এই সবকিছুই হয়েছে মিঠাইয়ের জন্য। সম্প্রতি গল্পও অনেকটাই এগিয়ে গেছে প্রথমদিকে যে মিঠাইকে মেনে নিতেও অসুবিধা ছিল সিদ্ধার্থের এখন সেই মিঠাইকেই চোখে হারায় সে।

ঘটনাচক্রে মিঠাই আদিত্য আগারওয়ালের চক্রান্তে আগুনে পু’ড়ে মা’রা যায়, এমনটাই দেখানো হয়। কিন্তু আবার গল্পে কিছুদিন আগেই ফিরে এসেছে মিঠাই, কিন্তু নতুন মোড় হল তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। বর্তমানে মিঠাই এবং সিদ্ধার্থের দুই ছেলে মেয়ে একজন হল শাক্য এবং অন্যজন হল মিষ্টি। তাদের ছোট্ট সংসার দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। মিঠাইয়ের স্মৃতি ফেরানোর জন্য মনোহরার প্রত্যেকে চেষ্টা করে যাচ্ছে বারে বারে। তার আবছা আবছা কিছু মনে পড়লেও এখনো সবকিছু পরিষ্কার নয়। উল্টোদিকে যাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল মিঠাই অর্থাৎ নফর দাস এবং তার ছেলে চক্রান্ত করে মিঠাইকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়েছে। অনেক চড়াই উতরাই পেরিয়েও এই অবদি ঠিকই চলছিল মিঠাই।

এরপর রাতুল শ্রীতমার মাঝে হঠাৎই রাতুলের কোন এক ছাত্রীর আগমনকে মোটেই পছন্দ করছেন না দর্শক মহল। শুরু থেকেই রাতুলকে একটি ভালো চরিত্র হিসেবেই তুলে ধরা হয়েছিল মিঠাই ধারাবাহিকে। আর এই শেষ পর্যায়ে যেখানে ইতিমধ্যেই মিঠাই শেষ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখা গিয়েছে সেই অবস্থায় মিঠাই ভক্তরা একেবারেই চাইছেন না কোন ত্রিকোণ প্রেমের সম্পর্ক। তাও আবার এমন একটি চরিত্রের থেকে যাকে তার আমি খাইয়ের শুরুর দিনটা থেকে যথেষ্ট পছন্দ করে এসেছে। গল্পের এমন রদবদল নিরাশ করছে ভক্তদের।

গল্পের বেশ কিছু জায়গা হাতছাড়া রেখে দেওয়া হচ্ছে। কিছু কিছু অংশ কোন মীমাংসা হচ্ছে না এমনটাই দাবি করছে দর্শক মহল। এর আগে সোম তোর্সার মাঝেও সৌমি বলে এক তৃতীয় ব্যক্তিকে আনা হয়েছিল যা অসম্পূর্ণ রেখেই গল্প এগিয়ে গেছে। আর আবারো আরেক তৃতীয় ব্যক্তির আগমন। রাতুলের কোন এক ছাত্রীর ডাকে রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, শ্রীতমার সাথে ঝামেলা ইত্যাদি সব ঘটনায় মিঠাই ধারাবাহিকের ইম্প্রেশন খারাপ হচ্ছে বলে মনে করছে নেট পাড়া। নেটিজেনদের ইচ্ছে মিঠাই ধারাবাহিকের এই সুন্দর দুষ্টু মিষ্টি গল্পটিকে সুন্দরভাবে শেষ করা হোক। অহেতুক কোন ব্যক্তিকে নিয়ে উটকো ঝামেলার পক্ষপাতী নয় দর্শকরা।

Back to top button