দু’দিন এক ঘণ্টার মহা এপিসোড দেখানোর পরেও ৯ থেকে ৮-এ নামলো টিআরপি! কেন ‘অনুরাগের ছোঁয়া’র পয়েন্ট কমলো? বেজায় চটেছেন দর্শকরা

মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে। তার সমস্ত জারিজুরি ফাঁস করে ফের কাছাকাছি হওয়ার মুখে সূর্য আর দীপা। কিন্তু তারা কি সত্যি কাছে আসবে আবার? এতদিন ধরে কেবল এটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে হওয়া কাণ্ডকারখানায়। সব কার সাথে চলেছে কিন্তু কবে যে সেটা হবে তার কোন নাম বন্ধ নেই ধারাবাহীকে।
বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।

গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। ফাঁস হোক মিশকার সব শয়তানি। কিন্তু সেটা হয়ে আর উঠছে না। সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। দীপা জানে না সোনা তার মেয়ে আর ওদিকে সূর্য জানে না সোনা রূপা দুজনেই তার মেয়ে। এবার সেই সব সত্যি প্রকাশ্যে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিতে দেখানো হচ্ছে সূর্যর বাবা হসপিটালে ভর্তি। তার হার্ট অ্যাটাক হয়। হসপিটালের বেডে শয্যাশায়ী অবস্থায় তিনি নিজের বড় বৌমা অর্থাৎ দ্বীপাকে শেষবারের মতো দেখার আর্জি জানান। দীপা হাসপাতালে পৌঁছতি আবেগপ্রবণ হয়ে পড়ে শ্বশুর মশাই। তার কিছু কথা দীপাকে রাখতে হবে এমনটাই জানান তিনি। তবে সূর্য দীপার মধ্যেকার ভুল বোঝাবুঝি ঠিক হওয়ার কোন নাম নেই।

আর ঠিক এই কারণেই এক ঘন্টার জায়গায় দু’ঘণ্টা দেখালে টিআরপি কোনমতেই বাড়বে না। দর্শকরা দেখতে চান সূর্য দিপার মধ্যেকার মিল। ইদানিং তারা মুখিয়ে আছে এটা দেখার জন্য যে কবে তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু তার কোন নাম বন্ধ নেই। তাই একপ্রকার বিরক্ত হয়ে রয়েছে দর্শক। এমন দৃশ্য চলতে থাকলে হয়তো অনুরাগের ছোঁয়ার টিআরপি-র পারদ আরো নামতে পারে বলে মনে করা হচ্ছে।

