ধারাবাহিক শেষের খবরের মাঝেই খেলনাবাড়ি দিলো সুখবর! এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জনপ্রিয় জুটি

বর্তমানে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘খেলনা বাড়ি’। এখানে প্রধান নায়ক হলো ইন্দ্র এবং প্রধান নায়িকা মিতুল। বর্তমানে ধারাবাহিকটি টিআরপিতে তেমন একটা ভালো ফল না করতে পারলেও শুরুতে ধারাবাহিকের টিআরপি ছিল বেশ নজর কারা। সম্প্রতি ধারাবাহিকের সময় বেশ কিছুটা এগিয়ে দেওয়া হয়। আর তারপর থেকেই খেলনা বাড়ির টিআরপি একটু একটু করে অনেকটাই কমে যায়। কিন্তু ইন্দ্র মিতুলের জনপ্রিয়তায় তার কোন প্রভাব পড়তে দেখা যায়নি।
খেলনা বাড়ি ধারাবাহিকে মুখ্য জুটি ইন্দ্র এবং মিতুলের পাশাপাশি এখন দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইন্দ্রর বোন কলি অর্কর জুটিও। কিন্তু এবার অর্ককে ছেড়ে কলি মন দিয়ে বসেছে অন্য এক তারকাকে। আর খুব তাড়াতাড়ি তার সাথে সাত পাকে বাঁধাও পড়তে চলেছেন অভিনেত্রী। অর্কর জায়গায় কাকে বিয়ে করার কথা বললেন কলি! কে তার মনের মানুষ?

বাংলা সিরিয়ালের পর্দায় এমন অনেক জুটি রয়েছে যারা নিজেদের প্রেমকে কেবলমাত্র পর্দার মধ্যে আটকে রাখেনি। তারা নিজেদের সম্পর্ককে টিভির পর্দার পাশাপাশি বাস্তবেও পরিণত করছেন। অভিনয় করতে করতে বাস্তবেও তাদের মধ্যে সম্পর্ক গড়িয়ে যায় বহুদূর। এমন জুটি দেখতে দর্শকরাও বেশ পছন্দ করেন। পর্দার প্রেম যখন বাস্তবেও ডানা মেলে, দর্শকদের কাছেও তখন সেই ধারাবাহিকটি আরো বেশি বাস্তবিক হয়ে ওঠে।
আর টিভি সিরিয়ালের এমনই এক জনপ্রিয় জুটি হলেন প্রারব্ধী সিংহ এবং অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী । যদিও দর্শক তাদের চেনেন অন্য নামে। অস্মিতাকে ‘খেলনা বাড়ি’তে দেখা গেলও বর্তমানে প্রারব্ধী সিংহকে দেখতে পাওয়া যাচ্ছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’য় নায়কের ভাই জয়ের ভূমিকাতে। কিন্তু অনেকেই ভাবছেন তাদের দুজনের সম্পর্ক হল কী করে! কারণ দুজনেই তো শুধু আলাদা ধারাবাহিকেই নয় এমনকি আলাদা চ্যানেলে অভিনয় করেন।
View this post on Instagram
আসলে এর আগে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হতো জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেতা রাহুল মজুমদার এবং অভিনেত্রী শার্লি মোদককে। আর সেখানেই জুটি বেঁধেছিলেন প্রারব্ধী আর অস্মিতা। অনস্ক্রিন স্বামী স্ত্রী শুভ এবং রিয়া চরিত্রে অভিনয় করেছিলেন তারা। সেখান থেকে সম্পর্ক গড়িয়েছে পর্দার ওপারেও। সম্প্রতি পর্দার কলি তার একটি ভীষণ সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর সেখানেই মন্তব্য করতে দেখা যায় পর্দার জয়কে। প্রারব্ধী কমেন্ট বক্সে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়, আর সেখানেই সেই প্রস্তাবকে গ্রহণ করে অস্মিতা। তবে কি এর মাধ্যমেই বিয়ের পূর্বাভাস দিলেন তারকা জুটি?

